ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র মানিক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলাম এ নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে শাওন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাধবদী থানা পুলিশ সাবেক মেয়র মানিককে আদালতে হাজির করে। এসময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে মামলার মূল নথি জেলা জজ আদালতে অন্য আসামির শুনানির জন্য মুলতবি থাকায় তাৎক্ষণিকভাবে রিমান্ড শুনানি হয়নি। ফলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন দুপুরে মাধবদী থানার মামলা অনুযায়ী আদালতে হাজির করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টার মামলা এবং আরও একটি মামলা মিলিয়ে মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছিলেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিকালে এনায়েতপুর থানা যুবদল ও

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ হাজার ৬১৮ বন্দি রায়ের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা দুই হাজার ৬১৮ জন। হাইকোর্টে বর্তমানে এক হাজার ১৭৯টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা,

রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ মে ২০২৫: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজধানী ঢাকাসহ

বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এদিন দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মীর বোঝা, বার্ষিক ক্ষতি দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মীদের কারণে প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে