ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি)। মুহাম্মদ তালেবুর রহমান।

তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি ডিসি তালেবুর রহমান। যদিও এ দম্পতির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। সর্বশেষ গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক।

প্রসঙ্গত, গত বছর কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও অভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর ওএসডি করা হয় মতিউর রহমানকে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা বলে মন্তব্য করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য।

টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার অংশ হিসেবে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার

নির্বিঘ্ন ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের

ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা

ডেস্ক রিপোর্ট: বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এরই মধ্যে দেশটির ১২ মাইল ভেতরে ঢুকে

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা প্রতিকুমিল্লার মুরাদনগরে হিন্দু পরিবারের নারীকে ধর্ষণের মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফজর আলী মুরাদনগরের