চৌহালীতে স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় , চুয়াডাঙ্গা মির্জা শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল অফিসার ইমরান হোসাইন।

আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদকপ্রাপ্ত ও Calibrator-Z এর প্রতিষ্ঠাতা মারুফ মিয়া এবং সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম খান মামুনসহ এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থী ও এলাকার স্বনামধন্য শিক্ষকগণ। প্রোগ্রামে ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

তারা পরবর্তীতে এরকম প্রোগ্রামের আশা করেছেন। স্বপ্ন শিখর ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কাছে জানা যায় তারা শিক্ষার্থীদের চাহিদার আলোকে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড , বিজ্ঞান প্রতিযোগিতা ও উচ্চ শিক্ষাবিষয়ক বিভিন্ন সেমিনার বাস্তবায়ন করবে । এর প্রতিষ্ঠাতা মারুফ মিয়া এবং সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম খান মামুনসহ এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থী ও এলাকার স্বনামধন্য শিক্ষকগণ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ,আরেক মামলায় কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সদ্য কারামুক্ত সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জেলগেট থেকে ধরে মারধর করে থানায় সোপর্দ করার পর আরেকটি মামলায় গ্রেপ্তার

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫

সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর

ঠিকানা টিভি ডট প্রেস: সরকার দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘যেকোনো সাংবাদিক যেকোনো

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে দাবি তুলুন: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমনের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, দুই রাউন্ড ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে