চেক ছিনতাই ও মারধর: ভুক্তভোগীর নয়, মামলা নিলেন আওয়ামী লীগ নেতার পক্ষে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শুকুর আলীর পক্ষের মামলা গ্রহণের অভিযোগ উঠেছে।

ব্যবসায়ী আমির হামজা অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শুকুর আলীর কাছে ৯৬ লাখ টাকা পাওনার বিপরীতে একটি চেক পেয়েছিলেন। তবে চেকের অ্যাকাউন্টে টাকা না থাকায় গত ২০ জুলাই জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখায় ডিজঅনার স্লিপ নিতে গেলে শুকুর আলী ও তার অনুসারীরা হামলা চালায়। তার ভাতিজা সেলিম চেকটি ছিঁড়ে ফেলে এবং তাকে চেয়ার ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়।

ঘটনার পরদিন ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও ওসি মামলা গ্রহণে অস্বীকৃতি জানান। অথচ একইদিনে শুকুর আলীর পক্ষের একজনের মাথা ফেটে যাওয়ার ঘটনায় ওসি মামলা গ্রহণ করেন।

ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজঅনার স্লিপ তৈরির সময় হামলার ঘটনাটি ঘটেছে। ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন জানান, থানায় মামলা নিতে না পারায় বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে শাহজাদপুর থানাকে এটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

তবে ওসি আসলাম আলী বলেন, দুই পক্ষের ঘটনাই তদন্তাধীন রয়েছে। শুকুর আলীর পক্ষের মামলা গ্রহণ করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ আদালতে গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, মামলার গ্রহণযোগ্যতা নির্ধারণ করা ওসির এখতিয়ার। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২

বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল

গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই

অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ সাংবাদিক রাকিবের জন্মদিন পালিত

নজরুল ইসলাম: একযুগ ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে উঠা ও লেখক রাকিব এর জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারী) রাত ৮টার দিকে শহরে

ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে ঘিরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না’-ধারণা উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমার ধারণা, জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ