চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। ভোট বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে।

আজ রবিবার (২ মার্চ) সকালে নির্বাচন ভবনে সপ্তম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ এম এম নাসির উদ্দিন।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর আগে গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ছিল। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজাট ১০৩ জন এবং মহিলা ৬ কোটি ০৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন ও হিজড়া ভোটারের সংখ্যা ৯৯৪ জন। মোট ভোটার বৃদ্ধির হার ১.৫০ শতাংশ বলে জানিয়েছে ইসি।

ইসি জানায়, গত বছরের ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ছিল ৫ কোটি ৯৭ লাখ ০৪ হাজার ৬৪১ জন। এছাড়া হিজড়া ভোটার ছিল ৯৩২ জন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা দখল পরিকল্পনা চূড়ান্ত আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার-মিসর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার রাষ্ট্রটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার

বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

ঠিকানা টিভি ডট প্রেস: অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাজেরা খাতুনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’। পুথিপ্রকাশ

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

অনলাইন ডেস্ক: দিল্লি-ইসলামাবাদ যু্দ্ধে ফ্রান্সের তৈরি ভারতের রাফায়েল ধ্বংস করেছে চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান। এ আকাশযুদ্ধ চিন্তায় ফেলেছে বিশ্বের সামরিক বাহিনীগুলোকে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের

প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিংয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে

মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। বহিষ্কার জয়নাল চৌধুরী শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক। মঙ্গলবার সকাল