চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত থেকে এসব রুপা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা- ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন দামুড়হুদা সীমান্ত দিয়ে রুপা চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে দামুড়হুদার জগন্নাথপুর বিওপির ঈষাড়ার মোড় এলাকয় বিজিবির একটি টিম অ্যাম্বুশ করে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলো। এসময় বিজিবির সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই দুই ব্যাক্তিকে ধাওয়া করে। একপর্যায়ে ওই দুই ব্যাক্তি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এসময় বিজিবি ওই মটরসাইকেলটি জব্দ করে তল্লাশি করলে মটরসাইকেলে ভিতরে অভিনব কায়দায় রাখা ৮ কেজি ৯শ’ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯শত টাকা।

এ ঘটনায় বিজিবির জগন্নাথপুর বিওপির নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করেন। উদ্ধারকৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি

সৌদিতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ, মিলবে মক্কা-মদিনাতেও মালিকানা

অনলাইন ডেস্ক: বিদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার সম্প্রতি একটি আইন অনুমোদন করেছে, যার আওতায় বিদেশিরা সৌদিতে বাড়ি ও সম্পত্তি কিনতে পারবেন।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। এক প্রতিবেদনে এ তথ্য

টাঙ্গাইলে বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল শহরের সন্তষস্থ মাদারখোলা এলাকায় বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জিয়া স্মৃতি পাঠাগার ও মাওলানা