চুক্তি না হলে ইরানের আরও দুটি পরমাণু কেন্দ্রে হামলার ইঙ্গিত

অনলাইন ডেস্ক: ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় মাত্র একটি কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন এক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। তবে তেহরান যদি পরমাণু চুক্তি পুনরায় আলোচনায় না বসে, তাহলে ইরানের আরও দুটি স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালায়। এনবিসি জানিয়েছে, মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভাষ্যমতে, ওই হামলায় তিনটির মধ্যে শুধু ফোরদোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় দুই বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অন্য দুটি কেন্দ্রে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল।

গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইসফাহান ও নাতাঞ্জ স্থাপনাগুলোর কার্যক্রম ইরান কয়েক মাসের মধ্যে পুনরায় শুরু করতে সক্ষম হতে পারে।

এনবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান যদি পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না ফেরে, তবে ইসফাহান ও নাতাঞ্জ স্থাপনাগুলোতে পুনরায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।

এদিকে ইরান শুরু থেকেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলেদের আট গরু লুট বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাকে নাজেহাল ও আটটি গরু

ভারত সীমান্তে টয়লেট বসাচ্ছে পাকিস্তান, উদ্বিগ্ন দিল্লী!

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবার জানা। এ বৈরিতার ধারাবাহিকতায় সীমন্তেও উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। কিন্তু এবার পাকিস্তান করেছে এক অস্বাভাবিক কাজ। আন্তর্জাতিক সীমান্তের ১৫০

ডাকসুতে শিবির জিতলে দুটি ক্যান্টিনে সকালের নাস্তা ফ্রি দেবেন বনি আমিন

অনলাইন ডেস্ক: আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জিততে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করলেন

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশের প্রথম প্রহরে

মির্জা ফখরুলের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত: নাহিদ ইসলাম

ঠিকানা টিভি ডট প্রেস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এক-এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও

দেশে ফিরেই সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরেই গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। মঙ্গলবার (২৮