চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় বাংলাদেশের যুক্ত হওয়ায় চিন্তিত ভারত

অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি বলেছেন, এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন জেনারেল চৌহান। তিনি বলেন, “চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই মেলবন্ধন ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।”

তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিকে প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। ঋণ-কূটনীতির মাধ্যমেও এসব শক্তি ভারতের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব ফেলছে। সরকারের বারবার পরিবর্তন এবং আদর্শগত বিচ্যুতি এ অঞ্চলে অনিশ্চয়তা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জেনারেল চৌহান জানান, সম্প্রতি চীনে আয়োজিত এক সম্মেলনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তারা একসঙ্গে অংশ নিয়েছেন। এতে এই তিন দেশের রাজনৈতিক ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে বলেই মনে করছেন তিনি।

বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটির সঙ্গে ভারতের সম্পর্কে অবনতি ঘটেছে। সেই সুযোগে চীন ও পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যা ভারতের জন্য উদ্বেগজনক।

পাকিস্তান-ভারত সাম্প্রতিক উত্তেজনায় চীনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “চীন পাকিস্তানকে কীভাবে সহায়তা করেছে, তা বলা কঠিন হলেও পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশই চীন থেকে আসে। ফলে সংঘাতকালীন সময়ে চীনের উপস্থিতি অস্বাভাবিক নয়।”

ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক ভূরাজনীতিতে এ ধরনের মেরুকরণ ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী

বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক: ঈদ ঘিরে বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

এফডিআই প্রবাহ কমেছে ২৯%, মূলধনি যন্ত্র আমদানি হ্রাস ২৬%

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে প্রায় ২৯ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্র আমদানিও

নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগীর

কোরবানির বিধিবিধান – মোয়াজ্জেম বিন মোশাররফ

মহান আল্লাহ তায়ালার সত্তা-পাক ও পবিত্র। প্রকৃতিগত আকাঙ্ক্ষা হলো মহান বরের নৈকট্য লাভ করে তার পবিত্র সত্তার মাঝে নিজেকে মিটিয়ে দেয়া। কুরবানীর গভীর তত্ত্ব খুবই

ইসরাইল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ

অনলাইন ডেস্ক: ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে