চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে প্রতীক হিসেবে যুক্ত হচ্ছে রাজনৈতিক বার্তা ফ্যাসিবাদকে।

সূত্র জানায়, শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতীক হিসেবে স্থান পাচ্ছে একটি মুখাবয়ব, যা শেখ হাসিনার রূপের অনুকরণে তৈরি। মুখটির দুই পাশে শিং-এর মতো আকৃতি দিয়ে এটিকে আরও ভীতিকরভাবে উপস্থাপন করা হবে। যা ফ্যাসিবাদী শাসনের রূপক হিসেবে দেখানো হবে।’

এছাড়া, ‘জুলাই বিপ্লব’ যা বর্তমান প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাঁক পরিবর্তনের প্রতীক। তার প্রতিফলনও দেখা যাবে শোভাযাত্রায়। মুগ্ধর পানি লাগবে বোতলের ১৫ ফিট উচ্চতার একটি প্রতীকী ভাস্কর্য শোভাযাত্রায় থাকবে, যার ভেতরে থাকবে অসংখ্য ছোট পানির বোতল। এই প্রতীকটি শহীদদের স্মৃতিচারণায় তৈরি করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এবারই প্রথম, জুলাই বিপ্লবের পর উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। ফলে পুরো শোভাযাত্রায় ফুটে উঠবে গণজাগরণ, বিক্ষোভ এবং প্রতিরোধের চেতনা। প্রথমে “মঙ্গল শোভাযাত্রা” নাম পরিবর্তন নিয়ে ধোঁয়াশা থাকলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। এখন থেকে এ শোভাযাত্রার নাম হবে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি প্রেসক্লাবের উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দারিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে বেলকুচি

রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি

রাতে কমিটি ঘোষণা, সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ

ডিবি পরিচয়ে মহিষ লুটের চেষ্টা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশের পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী বর্তমানে

তাড়াশ–রানীরহাট সড়ক উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি, বাড়ছে যোগাযোগ সুবিধা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে বগুড়া আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে তাড়াশ–রানীরহাট আঞ্চলিক সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ চলমান