চাম্বল ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহিদ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রকৌশলী মাহাবুব আলম, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের শূরা সদস্য সৈয়দ মর্তুজা আলী, মুক্তিযোদ্ধা আবুল বশর, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, ইউপি সদস্য মোক্তার আহমদ, ফজল কাদের, সোহেল ইকবাল, নার্গিস আক্তার, ফাতেমা বেগম, ছাত্র প্রতিনিধি শাওন, স্থানীয় মসজিদের ইমাম আসাদুল হক চৌধুরী, শিক্ষক আইয়্যুব ওসমানী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।’

এ সময় ছাত্র প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় মশাল হাতে

যুদ্ধবিরতির মধ্যেও আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশুসহ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার

কেউ না থাকার সুযোগে বাঁশখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম চাম্বল জলেয়া বাপের বাড়ীর এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের

কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও আগাম প্রচারণায় মাঠে নেমেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি

রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

ভারতের সামনে মাথানত করা জালেম বিএনপিকেও পালাতে হবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক: জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, যেই দলের নেতা নিজের মাতৃভূমিতে পা রাখবে সেটার সিদ্ধান্ত একা নিতে পারেন না, সেই নেতার নেতৃত্বে নতুন