চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে পানিবন্দিদের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (১৬ আগস্ট) সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সার্বিক সহযোগিতায় এ ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে জামায়াত নেতারা ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, “চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আপনাদের সালাম জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় আজ সরাসরি আসতে পারেননি। আমরা ত্রাণ দিতে আসিনি, এসেছি আপনাদের ভাই হয়ে পাশে দাঁড়াতে। ভাইয়ের বাড়িতে যেমন সামান্য উপহার নিয়ে যাওয়া হয়, তেমনি এটিকে একটি হাদিয়া হিসেবে গ্রহণ করুন।”

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান এবং পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিস্কুট ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও স্যালাইন ১০ পিস। এসব খাদ্যসামগ্রী হাতে পেয়ে পানিবন্দি পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, পদ্মা ও মহানন্দার পানি বেড়ে গেলে প্রতি বছরই এ অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে এবার হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার অপ্রস্তুত অবস্থায় পড়েছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়ে মানুষজন মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি বিত্তবানদেরও বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা।

মানবিক সহায়তার এ কার্যক্রমে অংশ নেওয়া জামায়াতের নেতৃবৃন্দরা বলেন, মানুষের দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও পাশে থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট ভাইকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বড় ভাইও। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী

ঈদযাত্রার চাপ: যমুনা সেতু দিয়ে একদিনে পারাপার ৫১ হাজারের বেশি যানবাহন

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে মোট ৫১

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে

আ.লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি নেতা হারুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘আপনারা দোয়া করবেন, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও

রায়গঞ্জে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের আবারো কলেজে যোগদানের অপচেষ্টা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজের বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমান আবারো যোগদানের অপচেষ্টা করছে। বরিবার সকালে দুর্নীতির দায়ে বহিষ্কৃত উপাধ্যক্ষ কিছু

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য