চাঁদা না পেয়ে দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে দু’লাখ টাকা চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নির্মাণাধীন দোকান ভাংচুুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপজেলার জমিদারহাট বাজারের ঘটনাস্থল থেকে একজনকে আটক করে সুধারাম থানায় হস্তান্তর করে। এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই নির্মাণাধীন দোকান ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম জোবায়ের হোসেন নাঈম (২৪)। তিনি স্থানীয় নন্দনপুর গ্রামের ওমর ফারুক মিলনের ছেলে এবং একই এলাকার ছাত্রদল কর্মী।

ভুক্তভোগী ক্বারী আতিক উল্যাহ ইসলামী আন্দোলন বাংলাদেশর এওজবালিয়া ইউনিয়নের সভাপতি ও হাজী রহমত উল্যাহ নূরানী তালিমূল কোরআন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

তিনি অভিযোগ করে বলেন, ‘স্থানীয় জমিদার হাট বাজারের পশ্চিম পাশে রাইস মিলস্ সংলগ্ন আমার খরিদকৃত দীর্ঘ ৪০ বছরের দখলীয় সম্পত্তিতে সম্প্রতি আমি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করি। গত ৫ জানুয়ারি সকালে এওজবালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন লিটন, বিএনপি কর্মী আবদুল গনি বাবু, ওমর ফারুক মিলন, নছির আহমেদ ও ছাত্রদল কর্মী জোবায়ের হোসেন নাঈমের নেতৃত্বে ১০-১৫ জনের সঙ্গবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার নির্মাণাধীন দোকান ঘরে প্রবেশ করে। এসময় তারা আমার নির্মাণ কাজে বাধা দিয়ে আমার নিকট থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।’

তিনি আরও বলেন, ‘আমি সন্ত্রাসীদের চাহিত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার সম্পত্তিতে কাজ করতে দিবে না মর্মে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ক্ষুব্ধ হয়ে পুনরায় আমার কাজ বন্ধ করে দেয় এবং আমিসহ আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এরই সূত্র ধরে সোমবার (২০ জানুয়ারি)। দিবাগত রাত ১ টার দিকে উল্লিখিত সন্ত্রাসীদের নেতৃত্বে সঙ্গবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার নির্মাণাধীন দোকান ঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং দোকান ঘরের নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে আমি বিষয়টি সুধারাম মডেল থানা পুলিশ ও নোয়াখালী সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন।’

স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানান, গত ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এই এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন লিটন ও ওমর ফারুক মিলন গংরা প্রভাব বিস্তার করছে। তারা চাঁদাবাজি, অবৈধভাবে দোকান ঘর দখলের চেষ্টা, স্কুল শিক্ষককে লাঞ্ছিত করাসহ বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে চলছে। তার বিরুদ্ধে দলীয় হাইকমান্ড সিদ্ধান্ত গ্রহণ না করলে আগামী দিনে দল ঝুঁকিতে পড়বে। অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন ও ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন লিটনের মুঠোফোনে কল করলে তারা ফোন রিসিভ করেননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. কামরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে জোবায়ের হোসেন নাঈম নামের এক যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ১১ বছর পর মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল

কাজিপুরে দুইশ বছরের ঐতিহ্যের মাদার বাঁশের মেলা অনুষ্ঠিত

আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাঁশের মেলা বা মাদার বাঁশের মেলা। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায়

দেশে সমর্থক নেই বলেই ভারতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশে সমর্থক নেই বলেই ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর

ছাত্রশিবিরের কর্মী-সমর্থক-সাথী ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সবমিলিয়ে জনশক্তি প্রায় ৫ লাখ এবং সংগঠনটিকে সমর্থন করেন এমন সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক আগ্রহের সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানে সরকারি সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিতভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৪টার