চাঁদাবাজির বিরুদ্ধে উত্তাল ইবি: ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক; রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।

শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীন বাংলাদেশের বুকে দিনের আলোয় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে হত্যার মতো নৃশংসতা প্রমাণ করে, অপরাধীরা কতটা বেপরোয়া। বিচার না হলে আন্দোলন আরও দুর্বার রূপ নেবে।”

তারা আরও বলেন, “শাহাদাতের রক্তে গড়া বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজনীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। ইন্টারিম সরকারকে সোজা হয়ে দাঁড়াতে হবে, নইলে জনগণ তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, “যারা নির্বাচনের অনুপস্থিতিকে অজুহাত বানিয়ে খুনের রাজনীতি চাঙা রাখতে চায়, তাদের মুখোশ খুলে দিতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই—সোহাগ হত্যার বিচার না হলে ইবি থেকে দেশজুড়ে আন্দোলনের ঢেউ উঠবে।”

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে মো. সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে চাঁদাবাজ চক্র। ঘটনার পরদিনই পুলিশ যুবদল নেতা মাহিনসহ দুজনকে আটক করে। শতাধিক মানুষের সামনে সংঘটিত ভয়াবহ এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি

জাতীয় ঐকমত্য কমিশনের কৌশল বদল, জুলাই সনদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আবারও কৌশল পরিবর্তন করেছে। এবার দীর্ঘ সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্যোগ

হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগেরএকটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত

গাজায় ফের ইসরায়েলি হামলা, ১৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ।একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ