চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ডিবির জ্বালে আরও দুই আসামি-মালামাল উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ঢাকার আশুলিয়ার ধানশানা এলাকার পলাশবাড়ীর মো. আলমগীর (৩৪) ও তাঁর ছাট ভাই রাজিব হোসেন (২১)। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুরপাড়া গ্রাম থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের ‘মূলহাতা’। এর আগে এই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে পাঁচ দিনের অধিকতর জ্ঞিাসাবাদে (রিমান্ডে) রয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যানুযায়ী সোমবার দুপুরে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসে ডাকাতির সময় লুট করা নগদ ৪ হাজার ২১০ টাকা ও দুটি রুপার আংটি উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার হওয়ার পরে আলমগীর পুলিশকে জানায়- বাসে ডাকাতির সময় লুট করা মোবাইল ফোন, গয়না ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি তাঁর ছোট ভাই রাজিবের কাছে রয়েছে। পরে সোমবার সন্ধ্যায় আলমগীরকে সঙ্গে নিয়ে আশুলিয়ায় অভিযান চালিয়ে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা ১০টি মোবাইল ফোন, ইমিটেশনের গয়না, তিনটি ব্যাগ, তিনজন যাত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আলমগীরকে সাত দিনের ও রাজিবকে পাঁচ দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করে আদালতে পাঠানো হবে। আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ডাকাতিকাল যৌন নিগ্রহের (ধর্ষণ) ঘটনার কোনো তথ্য এখনও তাদের কাছে আসেনি। তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। তারপরেও কোনো তথ্য-উপাত্ত পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৭ ফেব্রুয়ারি রাতে ইউনিক রোডে রয়েলসের আমরি ট্রাভেলস নামীয় বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ১২টার দিকে যাত্রীবেশী ৮-৯ জন ডাকাত অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণে নেয়। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে যাত্রীদের টাকাপয়সা ও মালামাল নিয়ে নেয়। এ সময় তারা নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে। ঘটনার তিন দিন পর ২০ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর থানায় ওমর আলী নামের এক যাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ এরআগে আরও তিন আসামিকে গ্রেপ্তার করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা

নারায়ণগঞ্জের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছর বয়সী ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল

কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু-অতপর!

নিজস্ব প্রতিবেদক: বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজীকে ডাকতে যান প্রেমিক। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি, এনসিটিবির সামনে কী ঘটেছিল

অনলাইন ডেস্ক: বাংলাদেশে পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি প্রত্যাহার, নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী ও ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের এক সংগঠনের বিক্ষোভ চলাকালে হামলার ঘটনাকে কেন্দ্র করে

পদ্মায় নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক, স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু উত্তোলন ও নৌ চ্যানেলের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদারদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে চলমান

আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ