চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ তিন শতাধিক কনটেইনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর ধরে পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থভর্তি তিন শতাধিক কনটেইনার। এর মধ্যে ১৩টিতে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়েছে এবং বাকি প্রায় ৩৫০টিতে দাহ্য ও বিস্ফোরকজাতীয় কেমিক্যাল রয়েছে। দীর্ঘ সময় ধরে খালাস বা ধ্বংস না করায় এগুলো এখন বন্দরের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।

২০২২ সালের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর কিছু কনটেইনার ধ্বংস বা নিলামে বিক্রি করা হলেও জটিলতার কারণে বহু বিপজ্জনক পণ্য থেকে যায়। বছর বছর নতুন কনটেইনার যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বন্দর সূত্র জানায়, বিপজ্জনক এসব কনটেইনারের বেশিরভাগই ১০–১৫ বছরের পুরোনো। এতে রয়েছে হাইড্রোজেন পার-অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, মিথানল, থিনার, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম অক্সাইড, ফার্মাসিউটিক্যালস ও টেক্সটাইল কাঁচামালসহ দাহ্য ও বিস্ফোরক পণ্য।

সম্প্রতি ব্রাজিল থেকে আসা একটি স্ক্র্যাপবাহী কনটেইনারে রেডিওনিউক্লাইড আইসোটোপ—থোরিয়াম-২৩২, রেডিয়াম-২২৬ ও ইরিডিয়াম-১৯২ শনাক্ত হয়। প্রাথমিক পরীক্ষায় তেজস্ক্রিয়তার মাত্রা বেশি না হলেও কনটেইনারটি আলাদা করে রাখা হয়েছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, বিপজ্জনক রাসায়নিক খালাসে কাস্টমসকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, সম্প্রতি ৪২টি পুরোনো কনটেইনার খালি করা হয়েছে, আরও ৫০টি খালি করার প্রক্রিয়ায় আছে।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়া কনটেইনারগুলো পরমাণু শক্তি কমিশনের গাইডলাইন মেনে সরানো হবে। বিজ্ঞানীরা সরেজমিন পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

 

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: পদত্যাগের ইঙ্গিতে ড. ইউনূস, উদ্বেগে দেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয়

গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: শেখ হাসিনা ইস্যুতে ভারত

নিজস্ব প্রতিবেদক: একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনক গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

সরাইলে নির্বাচনী প্রচারণায় ঐক্যের আহ্বান জানালেন জুনায়েদ আল হাবিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন