চট্টগ্রামে টোলকর্মীকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল নিতে বিলম্ব করায় টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

রবিবার (২৬ জানুয়ারি)। রাতে এই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত বিএনপির নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে। অন্যদিকে হেনস্থার শিকার কম্পিউটার অপারেটরের নাম মোহাম্মদ ইমন (২৮)। তিনি টোল প্লাজায় টোল তোলার দায়িত্বে আছেন।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরেও আঘাত করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।’

এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকে। এদিন মেয়রের গাড়ি বহর টোল প্লাজা অতিক্রমের সময় কিছুটা বিলম্ব হয়। এতে ওই বিএনপি নেতা অতিরিক্ত উত্তেজিত হয়ে কর্মীদের গালিগালাজ করেন এবং কম্পিউটারে আঘাত করেন। বড় ধরনের ক্ষতি না হলেও এ আচরণ নিন্দনীয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘যানজটের কারণে আরও অনেক যাত্রীর সঙ্গে তারা (টোলকর্মী) ঝগড়াঝাঁটি করছিলেন। আমি গাড়ি থেকে নেমে তাদের শান্ত করে ক্যাশ টাকা দিয়ে নামাজ পড়তে চলে যাই। জুমার নামাজ শেষের পথে তখন। আমি কাউকে লাঞ্ছিত বা মারধর করিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়, সেই টাকায় রাজনীতি করে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন

পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের লাঠিপেটা, আটক কয়েকজন

ডেস্ক রিপোর্ট: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি এলাকায় বিসিএস চাকরিপ্রার্থীদের অবস্থানরতদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায়

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন)

কওমি মাদ্রাসা আমাদের কলিজা, আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে এমন প্রচারণাকে

ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ

অক্টোবরে এনসিপি-গণঅধিকার একীভূত হওয়ার ঘোষণা আসতে পারে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একীভূত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ। এ বিষয়ে গত শুক্রবার দুই