ঘুষচুক্তির নথি প্রধানমন্ত্রীর হাতে, তবু রক্ষা পান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগের মুখে পড়েছিলেন আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ। একটি বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এক ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে ঘুষ লেনদেনের লিখিত চুক্তি করেন তিনি। ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষরিত ওই চুক্তিপত্র পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

প্রাপ্ত তথ্যমতে, ঘুষচুক্তির বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী তার মুখ্যসচিবকে নির্দেশ দেন নসরুল হামিদকে পদত্যাগে বাধ্য করতে। প্রধানমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব ফোন করে বিষয়টি অবহিতও করেন তাকে।

তবে পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আসে একটি ফোন কল—যুক্তরাষ্ট্র থেকে আসা এক ‘প্রভাবশালী’ ব্যক্তির ফোনে জানানো হয়, “বিপু পদত্যাগ করবে না।” এর পর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পরবর্তী দুটি সরকারেও প্রতিমন্ত্রীর দায়িত্বে বহাল থাকেন তিনি।

প্রসঙ্গত, নসরুল হামিদ বিপু ঢাকা-৩ আসন থেকে ২০০৮ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকাকালে পারিবারিক ব্যবসায়িক পরিসরও বহুগুণে বেড়ে যায়।

তথ্য অনুসারে, আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর কিছু প্রভাবশালী মহল এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সুযোগকে ঘুষ গ্রহণ ও দুর্নীতির প্ল্যাটফর্মে রূপান্তর করেন। বিদ্যুৎ উৎপাদন কম হলেও মূল্য নির্ধারণ করা হতো অধিক হারে, ফলে রাষ্ট্রের বিপুল অঙ্কের অর্থ ব্যয় হতো অনিয়মিতভাবে।

চুক্তির আওতায় থাকা ব্যবসায়ী গ্রুপটি পরে সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স পায় এবং স্থাপন কাজ সম্পন্ন করে। অভিযোগ রয়েছে, বিনিময়ে নসরুল হামিদকে রাজধানীর ৩০০ ফুট সড়কসংলগ্ন এলাকায় উপহার দেওয়া হয় ৪০ কাঠা জমি।

নসরুল হামিদের পিতা অধ্যাপক হামিদুর রহমান ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংসদ সদস্য। পারিবারিক ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসা এ নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তার কোনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি বলে জানা গেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন

মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য’

অনলাইন ডেস্ক: ‘মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য’ এমন কথা কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছিলেন। তাহমিদ সামিন

ট্রাফিক বক্সের সামনে কাঁদছিল কিশোরী, বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এরই মধ্যে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে মার্কিন

শাহজাদপুরে যুবদলনেতা বিপুল হত্যার বিচার দাবীতে অঝোড়ে কাঁদলেন মা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রামবাড়ি মহল্লার কাপড় ব্যবসায়ী ও যুবদল নেতা আজমীর হোসেন বিপুল(৪০) হত্যার বিচার ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে সংবাদ

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত