গ্র্যান্ড ক্যানিয়নে দাবানলে ঐতিহাসিক লজ পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের নর্থ রিম এলাকায় ভয়াবহ দাবানলে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশাসনিক ভবন, কর্মীদের আবাসন এবং বেশ কয়েকটি ঐতিহাসিক কাঠামো। খবর শাফাক নিউজের।

প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড তাপদাহ, নিম্ন আর্দ্রতা এবং দমকা হাওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পার্কের ভেতরে থাকা দমকলকর্মী ও হাইকারদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পার্কের সুপারিনটেনডেন্ট এড কেবল জানান, দাবানলে লজসহ বহু অবকাঠামো পুড়ে গেছে। উল্লেখ্য, নর্থ রিমে পার্ক অভ্যন্তরে থাকা একমাত্র আবাসিক ব্যবস্থা ছিল এই লজটি।

প্রথমে দাবানলটি নিয়ন্ত্রিতভাবে শুরু হলেও দ্রুত তা বড় আকার ধারণ করায় অগ্নিনির্বাপণের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পার্ক কর্তৃপক্ষ সতর্ক করেছে, দাবানলে একটি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পুড়ে যাওয়ায় বিপজ্জনক ক্লোরিন গ্যাস ছড়াতে পারে, যা শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার কারণ হতে পারে।

নর্থ রিম, যা সাধারণত সাউথ রিমের তুলনায় কম ভিজিটর পায় এবং মৌসুমি ভিত্তিতে খোলা থাকে, বৃহস্পতিবার সম্পূর্ণভাবে খালি করা হয়েছে এবং এই মৌসুমে আর খোলা হবে না বলেও জানানো হয়েছে।

পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আরামার্ক নিশ্চিত করেছে, লজের সব কর্মী ও অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও জরুরি বাহিনীর সদস্যরা নিরলস কাজ করছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

রায়গঞ্জে করতোয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, সেই রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল। এ উদ্দেশ্যে নেপালের প্রধান

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সময়ে এ পর্যন্ত ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

দুবলার চরে ডাকাতিকালে ৩ ভারতীয় জলদস্যু আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগরের দুবলার চরের জেলে পল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন ভারতীয় জলদস্যুকে গণধোলাই দিয়েছে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র