গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) সকালে কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পায়েল ওই গ্রামের আত্তাব আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ শয়নঘরে পায়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় পায়েলের হাত ও পায়ে সিকল লাগানো ছিল বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান, পায়েল মাদকাসক্ত ছিল এবং প্রায়ই চুরির সঙ্গে জড়িত থাকায় তাকে নিয়ন্ত্রণে রাখতে মাঝে মাঝে হাত-পায়ে সিকল দিয়ে বেঁধে রাখা হতো।

তবে এলাকাবাসীর অনেকেই বলছেন, সিকল লাগানো অবস্থায় কারও পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়—এ কারণে এটি রহস্যজনক মৃত্যু বলে মনে করছেন তারা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘পায়েলের পরিবার বলছে সে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবার নতুন কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা, মঈন খানের প্রশ্ন

স্টাফ রিপোর্টার: আমরা ভয় হচ্ছে, আমরা আবার নতুন কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি

মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজন করেছে ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসি। সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন

১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে-রফিকুল ইসলাম খাঁন এমপি

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর সফল: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফর হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার ব্যর্থতার কিছুটা

ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। আজ

‘বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয়’: নজরুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট: বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয় বরং তাদের কেউ পুনর্বাসন করতে চাইলে বাধা দেয়া হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির