গুজরাটে নিহত বেড়ে প্রায় ৩০০

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।

গুজরাটের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “দুর্ঘটনায় প্রায় ২৯৪ জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে। যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন।”

ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিভাবে বেঁচে গেছেন এক যাত্রী। পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী জানিয়েছেন, এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের ১১-এ আসনে বসা ছিলেন। এ কারণে হয়ত তিনি বেঁচে গেছেন।” বিধি বলেছেন, হাসপাতালে হয়ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া অন্য আরও কেউ থাকতে পারেন।,

আহমেদাবাদ পুলিশের প্রধান জি এস মালিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ২০০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যারমধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মরদেহ আছে। এছাড়া নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী বিমানে থাকা যাত্রী ও ওই ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ সেম্পল দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যেন মরদেহগুলো শনাক্ত করা যায়।

বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনো পড়ে আছে।

বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এর আগে বোয়িংয়ের এ মডেলের বিমান কখনো বিধ্বস্ত হয়নি।

সূত্র: রয়টার্স

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আপনারা জানেন, আমার অবস্থান বরাবরই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে।

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বেনাপোল

আওয়ামী লীগ ও জাপার ঘাঁটি লক্ষ্য করে বিএনপির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ৫৭ আসনে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতি বা অনিশ্চিত অংশগ্রহণের

সারা বছরই সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারা বছর সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে

ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় মোনাজাতে কাঁদলেন লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর

আবাসিক হোটেলে ছাত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার দুর্গাপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (২২) জোর করে হোটেল কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় ওই