গাজায় শিশুরা কঙ্কালসার, অনাহারে মৃত্যু ৬৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অবরোধ ও আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে গাজা উপত্যকা। মানবিক সহায়তার পথ বন্ধ থাকায় শিশু খাদ্য ফুরিয়ে গেছে, নবজাতক ও শিশুদের মৃত্যু ঝুঁকি বেড়েছে আশঙ্কাজনক হারে।

খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আহমদ আল-ফাররা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে জানান, তাদের কাছে মাত্র এক সপ্তাহের মতো ফর্মুলা মিল্ক (শিশুখাদ্য) মজুত রয়েছে। অকালে জন্ম নেওয়া শিশুদের জন্য প্রয়োজনীয় বিশেষ খাবার ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তিনি বলেন, “ভয়াবহ এই পরিস্থিতি ভাষায় বোঝানো সম্ভব নয়। ভর্তি শিশুদের বাইরেও হাজারো শিশু খাদ্যবঞ্চিত।”

অবস্থার বর্ণনা দিতে গিয়ে এক চিকিৎসক বলেন, “শিশুরা এখন শুধু চামড়া ও হাড়ের কাঠামোতে রূপ নিয়েছে। তারা ধুঁকছে মৃত্যুর প্রহর গুনে।”

২৭ বছর বয়সী পাঁচ সন্তানের জননী হানাআ আল-তাওয়িল, যিনি নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রিত, জানান তিনি নিজেও খাদ্য সংকটে ভুগছেন। ফলে সন্তানকে বুকের দুধও দিতে পারছেন না। ১৩ মাস বয়সী সন্তানের জন্য শিশুখাদ্য সংগ্রহে হিমশিম খাচ্ছেন তিনি।

গাজায় দুর্ভিক্ষের শঙ্কা আগে থেকেই জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এবার সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিচ্ছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছে অন্তত ৬৬ শিশু।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল খাদ্য ও মানবিক সহায়তা আটকে দিয়ে ক্ষুধাকে ‘যুদ্ধের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে। সংস্থাটির ভাষ্য, এটি গণহত্যার একটি পদ্ধতিগত কৌশল।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

ধেয়ে আসছে ‘বিরল’ সাইক্লোন, সরে যাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জনবহুল অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সামুদ্রিক এ ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ, গত ৫০ বছরে সেখানে কোনো সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার আব্দুল

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-২ আটক

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে বৃহস্পতিবার