গরুর হাটে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্য দিবালোকে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা। শুক্রবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গোডাউন বাজার এলাকায় কাপ্তাই সড়কের পাশে এ ঘটনা ঘটে। হত্যার পর পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ঘাতককে আটক করে।

নিহত ব্যক্তি ওসমান গণি (৫২) রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মোহাম্মদ হোসেন (৪০) পূর্ব সরফভাটা ইউনিয়নের আজলা গ্রামের মো. হাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নিহত ওসমান গণি নিজ এলাকায় গরুর খামার চালাতেন। শুক্রবার সকালে তিনি তিনটি গরু বিক্রির উদ্দেশ্যে গোডাউন বাজারে আনেন। দুটি গরু বিক্রির পর, তৃতীয় গরু বিক্রির সময় মোহাম্মদ হোসেন দা হাতে হাটে এসে প্রকাশ্যে তাঁকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মরদেহটি কাপ্তাই সড়কে পড়ে ছিল।

স্থানীয়রা জানান, হামলার পর পালাতে গেলে ঘাতককে ধরে ফেলে বাজারের লোকজন। পরে তাকে কাছের সিএনজি অটোরিকশা অফিসে আটক রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হত্যার পূর্বে ঘাতক দা’টি একটি পাকা দেয়ালের সঙ্গে শান দেন, এরপর শ্বশুরের মাথায় একাধিকবার আঘাত করে।

নিহতের মেয়ে রিনা আক্তার (২২) জানান, ২০১৯ সালে তাদের বিয়ে হয়। সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত বছর বাবার বাড়িতে চলে আসেন। তিনি জানান, হত্যাকারী পূর্বপরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করেছে এবং এর ন্যায়বিচার দাবি করেন।

ঘাতক মোহাম্মদ হোসেন জানান, স্ত্রী তার অজান্তে স্বর্ণালঙ্কার নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিল এবং সন্তানদের একজনকে নিয়ে যায়। ছেলেকে দেখতে গেলেও শ্বশুরপক্ষ তাকে হুমকি দেয়। তাই প্রতিশোধ নিতে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘাতককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রেন বিকল হয়ে বিপদে যাত্রী, খাবার-পানি নিয়ে এগিয়ে এলেন স্থানীয়রা

পাবনা প্রতিনিধি: চলতে চলতে হঠাৎ বিকল হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। কাছাকাছি কোনো স্টেশনও নেই। বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেন সচল করতে লাগবে প্রায় সাড়ে তিন

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম

প্রাণহানির আশঙ্কায় লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় প্রাণহানির ঝুঁকি এড়াতে ৭৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালুতে অবস্থিত এসব রিসোর্টে

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরের গুঞ্জন, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর

জুলাই আহতদের স্মরণে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিবিসি ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক,