গণভোটে ‘না’এর পক্ষে রাষ্ট্র ও মিডিয়ার একটি অংশ কাজ করছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী আজাদির ক্যাম্পেইন চলাকালে ‘রাষ্ট্রের একটা অংশ’, ‘ডিপ স্টেটের একটা অংশ’, ‘মিডিয়ার একটা অংশ’ এবং ‘ফ্যাসিস্টের একটা অংশ’ ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

তিনি বলেন, “এই শত্রুদেরকে আমাদের চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে চায়।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সম্মিলিত ছাত্র সংসদের দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন পরিচালনা উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েতে তিনি এ কথা বলেন।

গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় জাতীয় পার্টির প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা খুনি হাসিনা সরকারকে সহযোগিতা করেছে, তারা এখন গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। জাতীয় পার্টির কিছু নেতা অতীতে “গণতন্ত্রবিরোধী” ভূমিকা রেখেছে। গত ১৫ বছরে সব গণবিরোধী কর্মকাণ্ডের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

জুলাই বিপ্লবের হতাহতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ এবং ৪০ হাজার আহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের পেছনে জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি “অন্যতম মাস্টারমাইন্ড” হিসেবে অভিযুক্ত করেন।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। তবে আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পর আমাদের কাছে মনে হচ্ছে, ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা সাবধান করছি—এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে।

সাদিক কায়েম বলেন, যারা জুলাই বিপ্লবের শহীদদের চেতনাকে ধারণ না করে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে জনগণ আগামী ১২ তারিখ গণরায় দেবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লাফিয়ে বেড়েছে মুরগির দাম, উড়ছে লেবু-শসা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান সামনে রেখে লাফিয়ে বেড়েছে মুরগির দাম। মুরগির তুলনায় দামের দিক থেকে লেবু ও শসা যেন উড়ছে। একই অবস্থা বেগুনের দামেও। এ ছাড়া

সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি মেডিকেল কিলিং জানাতে হবে: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং তা জানাসোর দাবি জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে

গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের লোকজন মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা

সাঈদীর রায়-পরবর্তী সহিংসতার বিচার ও পুনর্বাসন দাবি ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদী–এর বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে দেশব্যাপী সহিংস ঘটনার বিচার, নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের

গাজায় গণহত্যা: ইসরাইলের বিরুদ্ধে নিজ দেশেরই দুই সংস্থার বিস্ফোরক প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইল পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা বতসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস (PHR)।