গণঅধিকারের কর্মীদের পিটিয়ে ‘ডাস্টবিনে’ ফেলার অভিযোগ যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় নিজ দলের নেতা-কর্মীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৭ জানুয়ারি)। রাতে তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ছোট ভাই এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর শেখ ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল গণঅধিকার কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায়। আহতদের মারধর শেষে তাদের ডাস্টবিনের পাশে ফেলে রেখে যাওয়া হয়।

নুরুল হক নুর লেখেন, ‘১৬ বছর ধরে আওয়ামী লীগের জুলুমের শিকার বিএনপির নেতা-কর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ সত্যিই অপ্রত্যাশিত। ভুলে যাবেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম। প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও নতুন লড়াই শুরু হবে।’

তিনি আরও উল্লেখ করেন, এর আগেও পটুয়াখালী, বাকেরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের দ্বারা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

অনলাইন ডেস্ক; জোহরান মামদানি ইতিহাসই গড়ে ফেললেন। প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউইয়র্কের মেয়র। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নির্বাচন

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত

ঈদের দিনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই যুবদল

ভারতে লখনৌ বিশ্ববিদ্যালয়ে মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি সিলগালা করে দেওয়ার পর সেখানে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। এই ভবনের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র

বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে