খুন হওয়ার ১ মাস পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি; মালয়েশিয়ায় খুন হওয়ার ১মাস পর দেশে ফিরল ইকরামুল হকের মরদেহ। ইকরামুল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের কুমিল্লাপাড়ার আব্দুর রহিমের ছেলে।

গতকাল শনিবার রাত ১১টার ফ্লাইটে ইকরামুলের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়। আর রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে তার মরদেহ নিজ বাড়ীতে এসে পৌঁছলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ইকরামুলের পারিবারিক সুত্রে জানা গেছে, ভাগ্য বদলাতে দেড় বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়াতে যান ইকরামুল। সেখানে এক ইন্দোনেশিয়ান কনট্রাকটরের অধীনে রং মিস্ত্রির কাজ করতেন তিনি।

তবে ইকরামুলের পারিশ্রমিক তাকে না দিয়ে কনট্রাকটর নিজের কাছেই রেখে দিতো। তা নিয়ে ইকরামুল এর সাথে দন্দ শুরু হয় ও কনট্রাকটরের।

অন্যান্ন দিনের মতো গত ১০ জুলাই একটি ২০ তলা নির্মানধীন ভবনের কাজ করা কালীন সময়ে ওই ইন্দোনেশিয়ান কনট্রাকটর ও তার সাথে থাকা বাংলাদেশীসহ ৭ জন ইকরামুলককে পিটিয়ে হত্যা করে।

এ প্রসঙ্গে নিহত ইকরামুলের ভাই সিঙ্গাপুর প্রবাসী আল আমিন হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে সিঙ্গাপুর থেকে আমি মালয়েশিয়াতে যায়। তারপর আমি প্রকৃত ঘটনা যানতে পারি।

তিনি বিলেন, মালয়েশিয়ায় আমি অন্যান্য প্রবাসী ও সেদেশের পুলিশের সাথে কথা বলি। পুলিশ আমাকে জানান, টাকা নিয়ে দ্বন্দের জেরে ঘাতকরা আমার ভাইকে লোহা জাতীয় বস্তু দিয়ে বুকে ও মাথায় আঘাত করে হত্যা করেছে।

আল আমিন আরও বলেন, আমার ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত ইন্দোনেশিয়ান কনক্টের সহ ৭জনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। তারা জানিয়েছে সেদেশের আইন অনুযায়ী সর্ব্বোচ্চ শাস্তি হবে তাদের।

এদিকে সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকে পাথর হয়ে গেছেন ইকরামুলের মা-বাবাসহ পরিবারের অন্যান্ন সদস্যরা। সন্তানের জন্য দুই হাত তুলে মোনাজাত করে অঝোরে কেঁদে বুক ভাষাচ্ছেন তার মা।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত জানানোর আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

১৬ বছর পর নির্বাচনী দায়িত্বে হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে

অবৈধ মাটি কাটায় নেই ছাড়—রায়গঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার

তাড়াশে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে 

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের খুটিগাছা গ্রামে এঘটনা ঘটে সোমবার (১৬ জুন) বিকালে সরেজমিনে

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।