খুনি হাসিনার নির্দেশেই গুলি চালানো হয়েছিলো: নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিলো। সেই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে রাখা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে গণঅভ্যুত্থানে যে মারনাস্ত্র ব্যবহার হয়েছে তা চালানোর অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। এসকল হত্যাকাণ্ডের জন্য দায়ী খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ।

সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, গত চুয়ান্ন বছরে সীমান্তে বহু বাংলাদেশী মানুষকে খুন করেছে বিএসএফ। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয় বিএসিএফ খুনী বাহিনীতে পরিনত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দ্বায়িত্ব।

এনিসিপির এই নেতা বলেন, গত চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষের গোলামীর জীবনযাপন করতে হয়েছিলো ভারতের আধিপত্যের কাছে। এ দেশের মানুষের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব বারবার ক্ষুন্ন হয়েছে ভারতীয় আধিপত্য দ্বারা।

নাহিদ ইসলাম বলেন, আমাকে আমার পানির ন্যাহ্য হিস্যা দেওয়া হয়নি। বরং রাজিনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে বারবার অবদমন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ১৬ বছর ক্ষমতায় টিকেছিলো এই ভারতের প্রতক্ষ এবং পরোক্ষ সমর্থনে।

তিনি বলেন, সীমান্তে হত্যা করা হয়েছে নির্বিচারে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেব না। বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করা তরুণ যুবকদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছে। আর সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।

তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল নয়। ভারতও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতের অখণ্ডতা, স্বার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটা যেন ভারত ভুলে না যায়।

এনসিপির শীর্ষ এই নেতা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা বৈষম্যহীন সম্প্রীতুর বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি রাজিনৈতিক নানা অন্তর্কোন্দলে বহু মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, চাঁদাবাজ, দূর্নিতি আর দখলদ্বারিত্ব পুরো বাংলাদেশে ছেয়ে দিয়েছে। আমরা আজ চুয়াডাঙ্গাবাসীকে বলতে এসেছি আপনারা ভয় পাবেন না। আপনার সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, আলেম সমাজ সবাই মিলে রাজপথে নেমেছিলো ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তারা ভয় পাইনাই। বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছিলো, মুক্তি দিয়েছিলো আপনাদের সন্তানেরা, হিন্দু মুসলিম একত্রে। আমরা নতুন করে আর ভয়ের বাংলাদেশ দেখতে চাইনা।

এর আগে দুপুর সাড়ে ১২টায় জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়।

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬ এর ব্লক-ডি তে লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে

আসামি গ্রেপ্তারে ডিএমপির অনুমতির নির্দেশনা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা সার্কুলারের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন

ধুমকেতু এক্সপ্রেসের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার দিবাগত

এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

বেলকুচি-চৌহালী (সিরাজগগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারন সম্পাদক  মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল

নব গঠিত আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

নিয়ত যখন খালিছ, স্বপ্ন তখন হাতের মুঠোয় শ্লোগানকে সামনে রেখে, আন-নূর ফাউন্ডেশনের কমিটি পরিচিতি ও ওমরাহ হজ্জ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩, আহত ৯

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন