খালিদুজ্জামানের ইশতেহার: অ্যাপসে মিলবে অ্যাম্বুলেন্স-রক্ত, নারীরা পাবেন বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তি, স্বাস্থ্যসেবা আর সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও মানবিক ঢাকা-১৭ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তার ঘোষিত নির্বাচনী ইশতেহারে অ্যাপসভিত্তিক অ্যাম্বুলেন্স, রক্ত সরবরাহ, নারীদের জন্য বিশেষ সুবিধাসহ ১৭টি উদ্যোগ তুলে ধরা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে এ ইশতেহার ঘোষণা করা হয়।,

ডা. খালিদুজ্জামানের প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে ঘরে ঘরে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড, ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ভিত্তিক ডিজিটাল হেলথ কার্ড, প্রবীণ ও দীর্ঘমেয়াদি রোগগ্রস্তদের জন্য বিশেষ হোমকেয়ার সেবা এবং ডিসকাউন্ট ফার্মেসি। এছাড়া কল সেন্টার বা অ্যাপসের মাধ্যমে মিলবে স্বল্পমূল্যের অ্যাম্বুলেন্স সেবা। রক্তের চাহিদা পূরণেও থাকবে ব্যবস্থা।

নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থান তৈরিতে ‘আমার আয়ের সংসার’ প্রকল্প, নারী স্বাস্থ্য ও শরীরচর্চা কেন্দ্র, বয়স্ক নারী শিক্ষাকেন্দ্র, স্বতন্ত্র পরিবহনসহ বিভিন্ন সহায়ক অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে এই ইশতেহারে। থাকবে আলাদা গণশৌচাগার, বাজার, ব্রেস্টফিডিং কর্নার ও নামাজের জায়গা। যুবকদের কর্মসংস্থানে ‘দক্ষতা’ অ্যাপসের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ ও বৃত্তিমূলক ব্যবস্থার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

নগর ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপস, আইওটি ভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ, ডিজিটাল ট্রাভেল পাস এবং গণপরিবহণে ডিজিটাল পেমেন্ট চালুর ঘোষণা দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী। একই সঙ্গে, স্মার্ট লাইব্রেরি, ই-লার্নিং সুবিধা, ওয়ার্ডভিত্তিক পাইকারি বাজার, ফ্রি ফ্রাইডে হকার ফেয়ার এবং ‘হ্যালো ঢাকা-১৭’ হটলাইন চালুর কথাও রয়েছে ইশতেহারে।

ডা. খালিদুজ্জামান বলেন, ঢাকা-১৭ আসনকে একটি মানবিক, নিরাপদ ও স্মার্ট নগরীতে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। নাগরিকরা যেন এক প্ল্যাটফর্ম থেকে সব সেবা পান, সেটা হবে আমাদের অগ্রাধিকার। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আমরা এসব বাস্তবায়ন করব ইনশাল্লাহ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রদলের টাকার উৎস কী?

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন

চাঁদাবাজি নয়, অভাব হলে ভিক্ষা করুন: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম,

খাসজমি বাদ দিয়ে ব্যক্তিমালিকানার জমি জরিপ, কাজিপুরে জমির মালিকদের আপত্তি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট- ভায়া শেরপুর মহাসড়কের নির্মাণ কাজের জন্যে খাসজমির ভিতর দিয়ে করা নকশা বাদ রেখে নতুন করে ব্যক্তিমালিকানার জমি জরিপ করায় ক্ষোভ জানিয়েছেন

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

পাকিস্তানে নিহত অন্তত ৩১, পাল্টা হামলায় কাশ্মীরে ১৫ ভারতীয়র মৃত্যু ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৩১ জন নিহত হয়েছে।

দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে’ উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতা-কর্মীকে নিয়ে জামায়াতে

বিএনপির ২০০ প্রার্থী চলতি মাসে পাচ্ছেন ‘সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবরের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের ‘সবুজ সংকেত’ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী