খামেনিসহ ৩০ নেতা নিহতের দাবি ইসরায়েলি গণমাধ্যমে

অনলাইন ডেস্ক: সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের মোট ৩০ জন জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দেশটির গণমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার প্রথম আঘাত হানার এক মিনিটের মধ্যে এসব ব্যক্তিরা প্রাণ হারান।

চ্যানেল-১২ এর ওয়েবসাইট এন১২-তে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা মহল জোর দিয়ে বলছে, তারা অভিযান কেবল শুরু করেছে। আগামী কয়েকদিন অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যম এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে নিবিড় পরিকল্পনা ও গোয়েন্দা সহযোগিতার কথা গুরুত্বের সঙ্গে প্রচার করছে।

তবে প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমোর সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শিগগিরই মতপার্থক্য তৈরি হতে পারে। এই সংঘাত কয়েক দিন বা সপ্তাহ, এমনকি আরও দীর্ঘ সময় চালিয়ে নেওয়ার মতো ধৈর্য ও প্রস্তুতি ইসরায়েলের থাকলেও ট্রাম্পের সেই ধৈর্য বজায় থাকবে কি না তা নিয়ে সন্দেহ আছে।

ইসরায়েলি গণমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনোথ’ বলছে, আমেরিকার জন্য এটি পছন্দের যুদ্ধ। কিন্তু ইসরায়েলের জন্য এটি প্রয়োজনের। এই গণমাধ্যমের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকার পরও মার্কিন জনমত ইসরায়েলের বিপক্ষে চলে যাওয়ার ঝুঁকি আছে।

দ্বিতীয় দিনে পাল্টাপাল্টি হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের দ্বিতীয় দিনেও ইরানে হামলা অব্যাহত আছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে হামলা শুরু করেছে। এবারের অভিযানের লক্ষ্য তেহরানের অন্য শীর্ষ নেতারা। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও।

তেহরানের হামলা মূলত মধ্যপ্রাচ্যে মর্কিন মিত্র দেশগুলোকেন্দ্রিক। প্রকাশিত কিছু ছবির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জাবেল আলি বন্দরে ধোঁয়া উড়তে দেখা গেছে। আর আলজাজিরার তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদেও নতুন করে হামলা হয়েছে।

ওমানে রোববার দেশটির একটি বন্দরে ড্রোন হামলায় এক কর্মী আহত হয়েছেন। পৃথক একটি হামলায় তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে থাকা চারজন ক্রু আহত হয়েছেন।

ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পাইলটরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সফলভাবে হামলা করেছেন। এই অঞ্চলের সমস্ত ‘শত্রু সামরিক ঘাঁটি’ এখন ইরানি বিমান বাহিনীর আওতার মধ্যে আছে।

দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ‘ইরান আজ শোকাহত। কিন্তু এই শোক নিষ্ক্রিয়তার শোক নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল সর্বোচ্চ নেতাকে হত্যা করে একটি জাতির আত্মাকে কাঁপিয়ে দেবে। কিন্তু ইসলামি বিপ্লব শাহাদাতের মাধ্যমে আরও বেশি সুদৃঢ় হয়।’ বর্তমান কৌশল নিয়ে রেজা আরেফ বলেন, এখন জাতীয় স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ সংহতি রক্ষা করা মূল কাজ।

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের আকাশসীমা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ১ হাজার ২০০ বোমা নিক্ষেপ করেছে। প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, একবার আকাশপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে আরও বিস্তৃত পরিসরে হামলা করা সম্ভব।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত 

লুৎফর রহমান: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধমীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কালক্রম (৮ম) পযার্য়ে) শীর্ষক প্রকল্পের কেয়ারটেকার ও শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান, ১৬ ঘন্টা পর বাবার মরদেহ দাফন

নিজস্ব প্রতিবেদক: বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সালিসে ব্যস্ত ৯ সন্তান। সালিস শেষে ১৬ ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, মেম্বার ও

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,

সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। ভাষণে

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থী তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাকে অন্তর্বর্তী সরকার এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ২০২৬ সালের