খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালিত

বাবু মির্জা: ১৭৯তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। ১৮৪৬ সালের এই দিনে প্রথমবার অ্যানেস্থেশিয়া প্রয়োগের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “অ্যানেস্থেসিওলজি ইন হেলথ ইমারজেন্সি।”

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. জুলফিকার আলী, অধ্যাপক, মেডিসিন বিভাগ এবং অধ্যাপক ক্যাপ্টেন (অব.) ডা. আশরাফ উদ্দিন মল্লিক, হাসপাতাল প্রশাসক। সভার সভাপতিত্ব করেন অ্যানেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেহানা খাতুন এবং সঞ্চালনা করেন চীফ কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান রাজু।

বক্তারা বলেন, সার্জারি বা অপারেশনের ক্ষেত্রে একজন সার্জনের পাশাপাশি রোগীকে নিরাপদে ঘুম পাড়ানো, ব্যথামুক্ত রাখা এবং পুরো অপারেশনকালীন সময়ে শ্বাসপ্রশ্বাস, রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখার গুরুদায়িত্ব পালন করেন অ্যানেস্থেসিওলজিস্টরা। তাঁরা আইসিইউ, জরুরি সেবা ও তীব্র ব্যথা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আলোচনায় বক্তারা আরও বলেন, অনেক মানুষ এখনো অ্যানেস্থেশিয়া নিয়ে ভীত বা বিভ্রান্ত। কিন্তু আধুনিক অ্যানেস্থেশিয়া সম্পূর্ণ নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক, যদি তা প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্টের মাধ্যমে প্রদান করা হয়।

দিবসের কর্মসূচিতে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও তথ্যভিত্তিক প্রচারণা পরিচালনা করা হয়। বক্তারা অপারেশনের আগে অ্যানেস্থেসিওলজিস্টের পরামর্শ নেওয়া এবং অ্যানেস্থেশিয়া সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার আহ্বান জানান।

চিকিৎসাবিজ্ঞানে অ্যানেস্থেশিয়ার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা কার্যক্রম অ্যানেস্থেশিয়া ছাড়া সম্ভব নয়। রোগীর জীবন রক্ষায় অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা চিকিৎসা ব্যবস্থার এক অপরিহার্য অংশ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সবশেষ ৪২ ঘণ্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে

বরিশালে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা

ডেস্ক রিপোর্ট: হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ)

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি নেতা আব্দুল আলিম দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সোমবার (৪ নভেম্বর) রাতে খুলনা–সাতক্ষীরা

তেহরানে রহস্যজনক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তেজনা বিরাজ করছে ইরান-ইসরায়েল সীমান্তে। এরই মাঝে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল এসলামশাহরে শুক্রবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে

নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন বিএনপি জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ

ঠিকানা ডেস্ক: বিএনপিসহ দেশের বেশির ভাগ রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীসহ

বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে