ক্রিকেট খেলা নিয়ে তর্ক, মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করলো সহপাঠী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজিম উদ্দিন (১৩)। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।,

নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২৬ পারা হেফজ শেষ করেছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত তার সহপাঠী আবু সাইদ (১৬) কে ছুরিসহ আটক করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আল মাদরাসার দ্বিতীয় তলার ওই শয়নকক্ষে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থী থাকতেন। রাত ৩টার দিকে চিৎকার শুনে দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন নাজিম উদ্দিনকে সহপাঠী আবু সাইদ গলা কেটে হত্যা করেছে। পরে বিষয়টি মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বলেন, ‘মাদরাসাটির অনেক সুনাম রয়েছে। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা আমাদের দুঃখিত করেছে। শুনেছি ক্রিকেট খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ঘুমন্ত অবস্থায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, ‘আটক আবু সাইদ আমাদের হেফাজতে রয়েছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহ এই বিষয়ে ফোনে বক্তব্য দিতে রাজি হননি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লোহাগাড়ায় ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকা ট্রমা সেন্টারটি শীঘ্রই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী

অনলাইন ডেস্ক: পরকীয়ায় অভিযোগে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় হাজির হয়েছের স্বামী। রোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আনেকল এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে

শাহজাদপুরে যমুনার ভয়াবহ ভাঙন: দুই ইউনিয়নের নয় গ্রাম নদীগর্ভে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও গালা ইউনিয়নের নয়টি গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং

পাবনার আতাইকুলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র উদ্ধার, আটক-২

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একটা রিভলবারসহ বিপুল পরিমাণ অস্ত্র

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য