কেউ না থাকার সুযোগে বাঁশখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম চাম্বল জলেয়া বাপের বাড়ীর

এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল এসময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার (৩ জানুয়ারী) দিবাগত রাতের কোনো এক সময়ে চাম্বল ইউনিয়নের ওই এলাকার সৌদিয়া প্রবাসী মাওলানা আবুল কাশেমের বাড়ীতে এ ঘটনা ঘটে। তবে জানাজানি হয় পরদিন শনিবার।

প্রবাসী মাও আবুল কাশেম এর স্ত্রী হামিদা বেগম এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, চুরির আগের দিন ঘরের মধ্যে তালা লাগিয়ে সপরিবারে বেড়াতে যায়। এই সুযোগে চোরের দল ঘরের জানালা ভেঙ্গে জানালা দিয়ে প্রবেশ করে দুটি আলমারি ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৮৫ হাজার টাকা, নতুন ছয়টি কম্বল, একটি চাউলের বস্তা, ফ্রিজের মধ্যে থেকে খাবার সামগ্রী ও দলিল পত্র চুরি করে নিয়ে যায়। এ সময় বাড়ীর অন্যান্য আসবাবপত্র এলোমেলো ও নষ্ট করে ফেলে যায়।

বাঁশখালী থানার অভিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘চরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, “জামায়াত ইসলামী সহিহ ইসলামি দল নয়, বরং একটি ভণ্ড ইসলামি

যুদ্ধ-পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরাইলি মিডিয়া

অনলাইন ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি সমাজের আক্রমণ-মুক্ত থাকার

বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাসে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে দুই মেয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন বাবা মনু

৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত

দেশের সব কারাগারে রেড অ্যালার্ট, নিরাপত্তা ও নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক: নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও বন্দি পলায়নের আশঙ্কায় দেশের সব কারাগারে রেড অ্যালার্ট (সর্বোচ্চ সতর্কতা) জারি করেছে কারা অধিদপ্তর। গত শনিবার জারি করা নির্দেশনায়

নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শাপলা কলিতে ভোট দেওয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার