কেঁপে উঠল বহুতল ভবন, ছাদের সুইমিং পুলের পানি ছিটকে পড়ল নিচে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের সবচেয়ে উপরের তলার সুইমিংপুলের পানি সড়কে ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টার দিকে মিয়ানমারের আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল সাগাইং শহরে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। ব্যাপক এই ভূমিকম্পের ধাক্কা লাগে ব্যাংককেও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)’ অনুসারে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পে মিয়ানমারের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বেশি তথ্য জানা যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাইল্যান্ডে ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে ভবন থেকে সুইমিং পুলের পানি ছড়িয়ে পড়ার ভিডিওটিও রয়েছে। পার্শ্ববর্তী একটি ভবন থেকে এক ব্যক্তি ভিডিওটি ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ভূমিকম্পে এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাসানচর থেকে পালিয়ে এলো ৪০ রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় পালিয়ে এসেছে শিশুসহ ৪০ রোহিঙ্গা নারী পুরুষ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর

গরুর মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বরপক্ষ ফিরে গেল কনে ছাড়াই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন

তাড়াশে মাথায় আঘাত করে মোটর সাইকেল ছিনতাই

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তরা চালক কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনার পরপরই পথচারীরা ওই চালক কে

আবারও বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার

হিরোশিমার মত কেঁপে উঠছে গাজা, নিষেধাজ্ঞার হুমকি ৩ দেশের!

ডেস্ক রিপোর্ট: চোখের পলকে ধুলোর সঙ্গে মিশে গেলো ঘরবাড়ি। গেল সোমবার গাজার খান ইউনিসে সতর্কবার্তা জারির পরপরই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে

ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দেবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে পতন হওয়ার পরও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে দলটি। এরই মাঝে আগামী ফেব্রুয়ারিতে হরতাল

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন