কুষ্টিয়ায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হাসিমপুর গ্রামের চর এলাকায় তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার এলঙ্গীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় ভ্যান চালাতো।

জানা গেছে, দুর্বৃত্তরা হৃদয়ের গলা কেটে চর এলাকায় ফেলে রেখে যায়। সোমবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে আসেন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ভ্যান চালক হৃদয়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য কাজ করছে পুলিশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ প্রায় ২০০ নেতার অবস্থান ফাঁস

অনলাইন ডেস্ক: শীতের সন্ধ্যা, কলকাতার উপকণ্ঠের এক রাস্তায় গাড়িতে কথা বলার জন্য বসেছিলাম আমি আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য। যাত্রাপথটা ছিল আধঘণ্টার একটু

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের

সলঙ্গায় অফিস সহায়ক দিয়ে বিদ্যুৎ লাইনের কাজে একজনের মৃত্যু 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় অফিস সহায়ক কে দিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের কাজ করাতেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তারাই ধারাবাহিকতায় রবিবার (১৮ জানুয়ারি) সকালে সলঙ্গা থানার চৌবিলা

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আদনান (৭)। মাত্র ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে হেফজ সম্পন্ন করেছে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন