কুষ্টিয়ায় জেলা পরিষদের দোকান বরাদ্দে হরিলুট

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মেয়াদে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মিত নয়তলা বাণিজ্যিক ভবনের শতাধিক দোকান বরাদ্দে ভয়াবহ অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র নবাব সিরাজউদ্দৌলা সড়কে ৪১ কাঠা জমির ওপর নির্মিত ‘কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার’-এর অধিকাংশ দোকান বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মী, তাদের স্ত্রী-সন্তান ও ঘনিষ্ঠ আত্মীয়রা—যাদের অনেকেই এখন পলাতক।

২০১৮ সালে নির্মাণ শুরু হওয়া এই ভবনের প্রতি ফ্লোরে রয়েছে ১৮ হাজার বর্গফুট জায়গা। প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত শপিংমল, পঞ্চম তলায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়, ষষ্ঠ তলায় বিআরবি গ্রুপ এবং সপ্তম-অষ্টম তলায় রয়েছে হানিফের স্ত্রী ফৌজিয়া আলমের নামে বরাদ্দ নেওয়া প্রতিষ্ঠান।

বরাদ্দপ্রাপ্তদের তালিকায় ক্ষমতাসীনদের আধিপত্য

অনুসন্ধানে জানা গেছে, জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম একাই নিজের, ছেলেমেয়েদের, জামাই ও আত্মীয়দের নামে নিয়েছেন অন্তত ১০টি দোকান। শিল্পবিষয়ক উপকমিটির সাবেক সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা নিয়েছেন ৬টি, শহর আওয়ামী লীগ সভাপতি তাইজাল আলী খান ও তার পরিবারের নামে ৭টি, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান আত্মীয়দের নামে নিয়েছেন ৪টি দোকান।

দলীয় নেতাদের স্ত্রী-সন্তান ও আত্মীয়দের নামে অর্ধশতাধিক দোকান বরাদ্দের তথ্য পাওয়া গেছে।

বরাদ্দে আরও রয়েছেন:

শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা

কুষ্টিয়া-২ আসনের সাবেক এমপি কামারুল আরেফিন

জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন

ভেড়ামারা পৌর আওয়ামী লীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক

স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও জাসদ নেতাসহ একাধিক সহযোগী সংগঠনের নেতারা

জেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা, যেমন সদ্যবিদায়ী সহকারী প্রকৌশলী রুহুল আজম ও প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান এবং একাধিক প্রধান নির্বাহী কর্মকর্তাও আত্মীয়দের নামে দোকান নিয়েছেন।

চূড়ান্ত বরাদ্দের গোপন প্রক্রিয়া

বলা হচ্ছে, দোকান বরাদ্দে কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বরং গোপনে তালিকা তৈরি করে ক্ষমতাসীনদের পছন্দের লোকদের নামে বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, দোকানপ্রতি বাজারমূল্য যেখানে ৫০-৮০ লাখ টাকা, সেখানে মাত্র সাড়ে তিন লাখ টাকা জমা দিয়েই বরাদ্দ পেয়েছেন তারা। বাকি টাকা তিন বছরের কিস্তিতে পরিশোধের সুবিধা দেওয়া হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, “দোকান বরাদ্দের প্রক্রিয়া চলমান। চূড়ান্ত বরাদ্দ দেওয়া হবে তাদেরই, যারা পুরো অর্থ জমা দিয়েছেন।” তবে পলাতক নেতাদের নামে কীভাবে বরাদ্দ দেওয়া হবে, সে বিষয়ে অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দেন তিনি।

বঞ্চিত সাধারণ ব্যবসায়ীরা

সাধারণ ব্যবসায়ীরা বলছেন, তারা দোকানের জন্য আবেদন করেও বরাদ্দ পাননি। দোকান বরাদ্দে আবেদনপত্র জমা নেওয়া হয়নি, বরং ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনের নামেই তালিকা তৈরি হয়েছে। কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। দোকান মালিক সমিতির সভাপতি ইয়াসিন আলী বলেন, “দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম হয়েছে। বিশেষ করে মহিলাদের নামে বরাদ্দকৃত অধিকাংশ দোকানই আওয়ামী লীগ নেতাদের পরিবারের।”

হরিলুটের সূত্রপাত এবং দুর্নীতির তদন্ত

২০১৭ সালে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা হাজী রবিউল ইসলাম। তার সময়েই শুরু হয় দোকান বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট। অভিযোগ রয়েছে, ৫ বছরে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র বলছে, জেলা পরিষদের জায়গা, বরাদ্দ ও আর্থিক লেনদেন ঘিরে ভয়াবহ অনিয়ম ঘটেছে, যার নেপথ্যে ছিলেন মাহবুবউল আলম হানিফের ঘনিষ্ঠজনেরা।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে বাড়িঘর, ফ্যাক্টরি ভাংচুর ও দখলের অভিযোগ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের রুপপুর আফজালের মোড় সংলগ্ন নতুনপাড়া গ্রামে একটি বাড়ি ও ফ্যাক্টরি ভাংচুর করে তা দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দিতে প্রস্তুত হচ্ছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে বিচার কার্যক্রম দ্রুত হবে, কর্মঘণ্টা ও রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয় হবে এবং মামলাজট

কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।, বুধবার সকাল

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করায় বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিন্দুবাসিনী সরকারি

সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে কুলি অসুস্থ হয়ে জ্ঞান হারালেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর মাছ বাজারের সামনে প্রচণ্ড গরমে হায়দার আলী (৫৫) নামের এক কুলি অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। বুধবার (২৩

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধে গোসল করলেন স্বামী!

সুদীপ্ত শামীম, গাইবান্ধা: দাম্পত্য কলহের অবসান ঘটিয়ে তালাক দিয়েছেন স্বামী। এরপর দেনমোহরের ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল