কুমিল্লায় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মা-মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে উপজেলার রামপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—জাহেদা আক্তার (৩৫) এবং তার কিশোরী মেয়ে মিশু আক্তার (১৫)। তারা স্থানীয় রাজমিস্ত্রী মীর হোসেনের (৪৫) স্ত্রী ও কন্যা।

স্থানীয় সূত্র জানায়, রামপুর এলাকার আবুল খায়েরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন মীর হোসেন। পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। একমাত্র মেয়ে মিশুও মা-বাবার কলহে মানসিকভাবে বিরক্ত থাকত।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান, সোমবার রাতে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। রাত গভীর হলে মীর হোসেন ঘুমিয়ে পড়েন। এরপর রাতেই জাহেদা ও মিশু বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বিষের আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তবে এলাকাবাসীর অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং মা-মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, মীর হোসেন গলা টিপে হত্যা করে ঘটনাটিকে বিষপানে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন মীর হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি, ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার ৭১

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

অনলাইন ডেস্ক: দিল্লি-ইসলামাবাদ যু্দ্ধে ফ্রান্সের তৈরি ভারতের রাফায়েল ধ্বংস করেছে চীনের তৈরি পাকিস্তানের যুদ্ধবিমান। এ আকাশযুদ্ধ চিন্তায় ফেলেছে বিশ্বের সামরিক বাহিনীগুলোকে। তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের

শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে রোববার (২০ জুলাই) বিকেলে এলজিইডি অফিস সংলগ্ন

সাদাপাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী

সিরাজগঞ্জে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন