কার্যক্রম নিষিদ্ধ, ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও তারা মাঠে নামতে পারেনি। এ থেকেই স্পষ্ট—দলটি এখন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ছে।”

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় অনেক বেশি সক্রিয় ও সচেতন। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার ঘটনায় আমরা দুঃখিত। তবে এখন দেশে ‘মব ভায়োলেন্স’ অনেক কমে এসেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন চাইলে সরকার সব ধরনের সহায়তা দেবে।”

উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতি শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

তিনি জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নত রাখা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রায় সব বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত বলেও জানান তিনি।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই হওয়া উচিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: ৫ আগস্টকেই নতুন বাঙলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক

হামলা বন্ধ না হলে গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে মুসলিম বিশ্ব: জামায়াতের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: অবিলম্বে গাজায় নারী-শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে। তা না হলে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট

বিএনপির অভিযোগ: মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য তথ্য প্রচার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার করা হচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ ধরনের প্রচারে

ফেনীতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন জুলাই শহীদদের মা-বাবা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কাছে জড়িয়ে ধরলেন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা-বাবা সহ পরিবারোর সদস্যরা। এসময় হৃদয়বিদারক দৃশ্যপট তৈরি হয়।

যে গোপন কারনে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে সজীব ওয়াজেদ জয়ের

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন