কাজিপুরে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা ধ্বসে যাওয়ার আশঙ্কা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর পাড়ে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা নিরবে ধ্বসে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী।
জানা যায়, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বাজার হতে মাথাইল চাপর কবরস্থান পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পায় মেসার্স অনামিকা এন্টারপ্রাইজ। এ রাস্তায় রিপিয়ারিং এর কাজ শুরু করলেও কাজের মান নিয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছে কিন্তুু অসম্পূর্ণ মাত্র ৭০মিটার রাস্তাটি যদি গাইডওয়াল না করে সম্পূর্ণ করা হয় তাহলে সরকারি টাকা অল্প দিনের মধ্যেই গোচ্চা যাবে। এক্ষেত্রে টেকসই ও এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে অতি দ্রুত গাইডওয়াল নির্মানের জন্য যথাযথ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভ্যান চালক আব্দুর রহমান বলেন, পুকুর পাড়ে রাস্তার পাশে গাইড ওয়াল না থাকায় বৃষ্টি নামলেই রাস্তা ভেঙ্গে পুকুরে চলে যায়। ভারি কোন কিছু নিয়ে যাতায়াত করতে পারি না। সরকার যদি এখানে পুকুরের পাশে গাইড ওয়াল নির্মাণ করে দেয় তাহলে রাস্তাটা টেকসই হবে এবং সেই সাথে আমরা সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবো, অন্যথায় বৃষ্টি বাদলেে কারনে রাস্তা মেরামতের দু’চার মাস পরেই ভেঙ্গে যাবে।
এ বিষয়ে অনামিকা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, সরকারি যথাযথ নিয়ম মেনেএলজিইডি লটারির মাধ্যমে কাজ পেয়ে শুরু করেছি। এলাকর সচেতন
ব্যক্তিরা আমার কাছে যেমন অভিযোগের কথা উল্লেখ করেছে তেমনি সকল দপ্তরেও তাঁরা এই সমস্যার কথা বলেছে কিন্তু আমি কিভাবে সে গাইডওয়াল করে দিব? তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায় এখানে একটা গাইড ওয়াল নির্মাণের ব্যবস্থা নিতে পারে। এদিকে জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এসব
বিষয়ে কাজিপুর উপ সহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, সকলের কথা ভেবে গাইডওয়াল তৈরী করা প্রয়োজন। আমার পক্ষ থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাম্প ন্যুতে সাত গোল বার্সেলোনার, কোয়ার্টার ফাইনালে নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: প্রথম লেগে সেন্ট জেমস পার্কে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর

হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে অংশ না নেওয়ায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। এর আগে আপিল

সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: ‎লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে গণধোলাই দিয়েছেন সিএনজি চালক ও স্থানীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যসহ ২৭ দেশের আহ্বান 

অনলাইন ডেস্ক: দুই ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সোমবার এই বিবৃতিটি এসেছে। ইসরায়েলি