কথায় নয়, কাজের মাধ্যমে নারীর স্বাধীনতা প্রমাণ করব

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীর স্বাধীনতার বিষয়টি কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব, কথায় নয়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ‘বন্দি করা হবে’–এমন অপপ্রচার চালানো হচ্ছে। কাজের মাধ্যমেই সব অপপ্রচারের জবাব দেব। তিনি বলেন, অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। জনগণ এমন সরকার চায় না, যাদের মদদে চাঁদাবাজি হবে।

গতকাল রাজধানীর ভাসানটেকে ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব বথা বলেন। আজ শনিবার দলটির মজলিসে শূরার সমাপনী অধিবেশনে নির্বাচনী কর্মপরিকল্পনা অনুমোদিত হবে। অমুসলিম ও নারীদের নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত হতে পারে এ অধিবেশনে।

সমাবেশে জামায়াত আমির বলেন, ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার। এখানে কোনো জবরদস্তি চলবে না। আগামী নির্বাচনে জামায়াতের হয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কেউ কেউ সংসদ সদস্য পদে লড়াই করবে। এর মাধ্যমে জাতিকে আমরা ঐক্যের জায়গায় আনতে চাই।

ভাসানটেকের বিআরপি মাঠে দাঁড়িপাল্লার দলের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষে ভোট চান শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আশা ছিল ফ্যাসিবাদ খতম হবে। কিন্তু একাংশ বিদায় নিলেও এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে।,

ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিবার্চনের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণ যে দলকে সমর্থন করবে, ভোটে বাছাই করে নেবে, তাদের অভিনন্দন জানানোর জন্য জামায়াত এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। যদি জনগণ জামায়াতকে বেছে নেয়, তাহলে রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব– আপনারাও সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেশ গড়ব।

বিএনপি আগেই জানিয়েছে, নির্বাচনে জয়ী হলে জামায়াত বাদে ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গঠন করবে। দলটির এই অবস্থানের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন, ‘তাদের বিনয়ের সঙ্গে বলব, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় জামায়াতকে নির্বাচিত করে, আমরা আপানাদেরকে বাদ দেব না।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, জনগণের ম্যান্ডেট পাবে না চিন্তায় কোনো কোনো জায়গায় পুরোনো সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জামায়াতের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে। কোথাও মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার

চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করে দিলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

কিশোরী সুবা নওগাঁয় র‍্যাব হেফাজতে, সঙ্গের তরুণ পলাতক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া

জামিনের পর রাতেই কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির মামলায় জামিন মুক্তি পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত

সংস্কার শপথ ইস্যুতে অনড় বিএনপি, সরে না এলে রাজপথে নামার হুঁশিয়ারি সাদেক কায়েমের

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় ফের আলোচনায় বিএনপি। এবার বিএনপির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু

যশোরে মাজলিসুল মুফাসসিরীনের ডায়েরি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন যশোর জেলার উদ্যোগে ‘ডায়েরি বিতরণ অনুষ্ঠান–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী আলী আকবার সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায়