কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মো. মাইনুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়। সমাবেশ শেষে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সমর্থিত একটি গ্রুপ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলায় অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান কচুয়া উপজেলা বিএনপির নেতারা। সংঘর্ষের পর এলাকা থমথমে হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে মিছিলটি চলাকালে ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা ও ইট নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।”

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “এই হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে কোনো প্রকৃত বিএনপি নেতাকর্মী হামলা চালাতে পারে না। যারা করেছে তারা বিএনপির আদর্শবিচ্যুত ও সরকারের এজেন্ট।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে

শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ জানুয়ারী) রাতে শেখেরখীল রাজপরী কনভেনশন হলরুমে অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া সদরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে

রংপুরে জিএম কাদেরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায়

হাফেজে কুরআন এবং হাফেজে কুরআনের পিতা মাতার মর্যাদা

কোরআন সর্বশেষ আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনকে মানুষের জন্য মনোনীত করেছেন এবং তা রক্ষার অঙ্গীকার করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ