ওসির ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, বললেন ‘টাকা কম নিলে ইজ্জত থাকে না’

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।,

ভিডিওতে এক ব্যক্তি ওসিকে জিডি করতে আবেদনের সঙ্গে টাকা দেয়ার পর ওসিকে বলতে শোনা যায়, কম টাকা দিলে ইজ্জত থাকে? এই কথা বলে তিনি দরখাস্তসহ টাকাটি তার ড্রয়ারে রেখে দেন। ভিডিওতে দেখা যায় তার সামনের ২ চেয়ারে দুজন লোক বসা ছিলেন। দুজন লোকের সামনেই দরখাস্তের সাথে টাকাটি দেন তিনি।

শুক্রবার (১৮ এপ্রিল), সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে এটি কবের ভিডিও সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সাথে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। কোনো একটি বিষয়ে জিডি করতে এ সময় বেলায়েত এবং ওসি এনায়েত হোসেনের মধ্যে ওই কথা হয়। এসময় কাগজপত্রের ফাইলে টাকাসহ দিলে ওসি সেটি দেখিয়ে বলতে থাকেন এত কম টাকা দিলে ইজ্জত থাকে?

এ বিষয়ে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, ঘটনাটি আমার মনে নাই। শুক্রবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোটা উপজেলায় সামলানোর ঝড় বইতে শুরু করছে। তাছাড়া ওসির বিরুদ্ধে নিরীহ মানুষদের হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ রাত জেগে পাহারা দিয়েও ডাকাতির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। প্রায় প্রতিদিনই ডাকাতি হচ্ছে। এ নিয়ে ওসির বিরুদ্ধে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল।

এ বিষয়ে কথা বলতে শুক্রবার রাতে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি কোনো সাড়া দেননি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) এক বার্তায় ইসহাক দার

আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মনর খান উচ্চ

সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি)।

শাহজাদপুর ইউএনও কামরুজ্জামান বিদায়, মানবিক সেবার ছাপ রেখে যাচ্ছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বদলিজনিত কারণে দায়িত্বস্থল ছেড়ে যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে বদলির আদেশ পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে

কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ বিভিন্ন ইউনিটে ৩৫টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। বুধবার

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: কলকাতায় প্রতিবাদ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা এসইউসিআই (কমিউনিস্ট) দল। রবিবার (২২ জুন) বেলা ৩টায়