ওসমান হাদির মাথা থেকে গুলি অপসারণে অস্ত্রোপচার চলছে: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটকে থাকা গুলি অপসারণে বর্তমানে জরুরি অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।,

তিনি বলেন, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। গুলি বের করার জন্য সার্জারি চলছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় হাদি গুলিবিদ্ধ হন। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।

জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, প্রচারণা চলাকালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

ইনকিলাব মঞ্চের সদস্যরা জানান, শুক্রবারে তারা সাধারণত ঢাকা-৮ আসনের বিভিন্ন মসজিদে প্রচারণা চালান। আজও শরিফ ওসমান হাদি মসজিদের তালিকা তৈরি করে দলকে ভাগ করে দেন। সদস্য সারোয়ার বলেন, তিনি নিজে একটি আলাদা মসজিদে যাওয়ার কথা বলেন এবং সেখানে কাউকে যেতে নিষেধ করেন।’

আরেক সদস্য ইসরাফিল বলেন, হাদি রিকশায় যাচ্ছিলেন। তখনই মোটরসাইকেল আরোহী দুজন এসে গুলি ছুড়ে দ্রুত সরে যায়। তিনি আরও জানান, এখন বিস্তারিত কিছু বলার মতো অবস্থা নেই। তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাচ্ছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর

দায়িত্বে অবহেলার অভিযোগে বৃদ্ধ পাহারাদারকে পেটালেন যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পাহারাদারকে পিটিয়েছেন দেলোয়ার হোসেন নামের এক যুবদল নেতা। গুরুতর আহত অবস্থায় ওই

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক জামায়াত নিহত হয়েছেন।’ আজ বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ

ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় বাড়বে বাজেটে

ঠিকানা ডেস্ক: চাপের মধ্য দিয়ে চলা ব্যবসা-বাণিজ্যের কাঁধে আরও চাপানো হচ্ছে করের বোঝা। একদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে হাঁসফাঁস করছে শিল্প-কারখানা; আরেকদিকে কম মুনাফায় টিকে

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই

সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি)