ওয়াসা ও এলজিইডি: তাজুলের ‘ঘুষের খনি’

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের সময়কালে ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হয়ে ওঠে দুর্নীতির আঁতুড়ঘর। অনুসন্ধানে উঠে এসেছে, এই দুটি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মাসিক ভিত্তিতে ‘অঘোষিত চুক্তি’ করে দীর্ঘদিন ধরে তিনি ঘুষ গ্রহণ করে আসছিলেন। বিনিময়ে এসব সংস্থার কাজে সরাসরি হস্তক্ষেপ করতেন না।

ব্যক্তিগত খরচে ব্যবহার হতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

এলজিইডি মূলত দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সড়ক নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থাভাজন এই সংস্থা একসময় দক্ষতা ও স্বচ্ছতার প্রতীক ছিল। তবে তাজুল ইসলাম মন্ত্রী হওয়ার পর সংস্থাটি দুর্নীতির কুঠুরিতে পরিণত হয়।

প্রথমদিকে এলজিইডির বিভিন্ন প্রকল্পে হস্তক্ষেপ করলেও, পরবর্তীতে তৎকালীন প্রধান প্রকৌশলীর সঙ্গে এক অঘোষিত আর্থিক সমঝোতায় পৌঁছান তাজুল। শর্ত ছিল—প্রয়োজনে যেকোনো সময় অর্থ দিতে হবে, বিনিময়ে এলজিইডির কার্যক্রমে তিনি হস্তক্ষেপ করবেন না। এরপর থেকে এই প্রতিষ্ঠানটি হয়ে ওঠে মন্ত্রীর ব্যক্তিগত ব্যয়ের উৎস।

তথ্যানুসন্ধানে দেখা গেছে, মন্ত্রী ও তাঁর পরিবারের জন্য এলজিইডির অন্তত ১২টি গাড়ি বরাদ্দ ছিল। এমনকি তাঁর ব্যক্তিগত বাবুর্চির জন্যও একটি পাজেরো গাড়ি ছিল, যা ব্যবহৃত হতো বাজার করা থেকে শুরু করে গ্রামের বাড়ি যাতায়াত পর্যন্ত। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে ছয়বার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। প্রতিবারই যাবতীয় খরচ বহন করে এলজিইডি। এরই ধারাবাহিকতায় প্রতিবার সিঙ্গাপুর সফরের পরদিনই প্রধান প্রকৌশলীও সিঙ্গাপুরে যেতেন এবং হাসপাতালের বিল পরিশোধ করতেন।

পদপ্রাপ্তিতে মোটা অঙ্কের ঘুষের অভিযোগ

এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগেও ছিল দুর্নীতির ছোঁয়া। সূত্র জানায়, সর্বশেষ প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়া আলী আক্তার হোসেনের কাছ থেকে ১০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন তাজুল ইসলাম। এমনকি এলজিইডির হলরুম ব্যবহার হতো তাঁর আত্মীয়-স্বজনের পারিবারিক অনুষ্ঠান আয়োজনেও।

চট্টগ্রামে তাঁর স্ত্রীর নামে বাড়ি নির্মাণ, পার্বত্য চট্টগ্রামে জমি উন্নয়ন ও রাস্তা নির্মাণের কাজ সরাসরি এলজিইডি বাস্তবায়ন করে। প্রকৌশলীরা সাইটে অবস্থান করে তদারকি করেছেন প্রতিটি নির্মাণকাজ।

ওয়াসার মাধ্যমে বিদেশে সম্পদ বিনিয়োগ

ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায়, মন্ত্রী হওয়ার পর তাজুল ইসলাম তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। বিভিন্ন আলোচনার মাধ্যমে তাঁরা একটি গোপন সমঝোতায় পৌঁছান। তাকসিম ওয়াসা থেকে ঘুষের অর্থ ব্যবহার করে নিউইয়র্ক ও ফ্লোরিডায় তাজুল ইসলামের জন্য তিনটি বাড়ি কেনেন। পাশাপাশি, কানাডায় তাঁর স্ত্রী ও সন্তানদের জন্যও বাড়ি কেনা হয়।

তাকসিম ছিলেন তাজুলের বিদেশে বিনিয়োগ তদারকির প্রধান সহায়ক। দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে জমি ও সম্পদ কেনার কাজে তাকসিম প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ওয়াসার চেয়ারম্যান একবার তাকসিমের বিরুদ্ধে কথা বললে, তাজুল ইসলাম তাকে পদ থেকে সরিয়ে দেন।

বিশ্লেষকদের মত

বিশ্লেষকরা বলছেন, দেশে তাজুল ইসলামের স্থাবর সম্পত্তি ও ঘুষ-আয় অনুসন্ধান হলেও বিদেশে থাকা সম্পদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তাঁর দুর্নীতির প্রকৃত মাত্রা এখনো অজানা রয়ে গেছে।

এলজিইডি ও ওয়াসার মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত খরচ ও ঘুষের উৎসে পরিণত করার মাধ্যমে তাজুল ইসলাম ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক

ক্ষমতা নেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের যে বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন ধরে তোলপাড় চলছে, তার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাবাহিনী। সেনাসদরের মিলিটারি

জুম্মা সম্পর্কে বিস্তারিত।

 প্রথম হিজরি সন। নবী (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। নবী (সা.) এর মদিনায় পৌঁছার দিনটি ছিল ‘ইয়াওমুল আরুবা’ (শুক্রবার)। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায়

নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ

আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের ৯ এপ্রিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তারা সম্মত হয়েছে যে, আওয়ামী লীগকে

পদ্মার পাড়ে নতুন কনটেইনার পোর্ট: সম্ভাবনার স্বপ্ন না ব্যর্থতার পুনরাবৃত্তি?

পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ পানগাঁও অভিজ্ঞতা সামনে রেখেই ৭৫৬ কোটি টাকার প্রকল্প, বিশেষজ্ঞদের শঙ্কা ও সরকারের প্রত্যাশা নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে