ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশুস্বাস্থ্য সেবায় প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৪০টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর নির্ভরশীল এবং প্রাথমিক পর্যায় থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, সরকার শিক্ষকদের জন্য ট্যাবলেট সরবরাহ, ডিজিটাল পাঠ্যক্রম চালু এবং মাল্টিমিডিয়া শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে, যা শহর ও গ্রামের শিক্ষাগত বৈষম্য কমাতে সহায়ক হবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, নারীশিক্ষা সম্প্রসারণে অতীতে নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতায় উচ্চশিক্ষা পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত প্রযুক্তি প্রদর্শনীতে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করা হয়, যা ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল পরিদর্শন করেন। সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

সম্মেলনের সমাপনী অধিবেশন বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ডা. জুবাইদা রহমান অংশগ্রহণ করবেন। তিনি বৈশ্বিক অংশীদারত্ব জোরদারের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুটি প্রকল্প ১০ বছর আটকা, অসন্তোষ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সলঙ্গায় অন্যের বাড়ি নিজের দাবি করে বাড়ির মাঝ খাঁনে বেড়া

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির মাঝ খাঁনে বেড়া দিয়ে নিজের যায়গা দাবি করে ঘর ভাঙ্গার চাপ দিয়ে আসছে বাবলু তালুকদার নামে এক প্রভাবশালী। বুধবার (১১ মার্চ)

তানজানিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে আগুন, ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবা এলাকায় একটি বাস ও একটি মিনিবাসের সংঘর্ষের পর

সম্মেলন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশের সাতজন

নিজস্ব প্রতিবেদক: কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্‌-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত

নিজের বিরুদ্ধেই বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির