ওয়াশিংটনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন।,

বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের সম্মতি ছাড়া এ মোতায়েন বেআইনি। পাশাপাশি এটি ফেডারেল আইনেরও লঙ্ঘন, যেখানে সেনাবাহিনীকে দেশের ভেতরে পুলিশি কার্যক্রমে জড়িত হতে নিষেধাজ্ঞা দেওয়া আছে।’

শোয়াল্ব বলেন, ‘ডিসির ক্ষতি অপরিসীম। ন্যাশনাল গার্ড ইউনিটগুলো আইনসম্মত কর্তৃত্ব ছাড়াই এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রশিক্ষণ ছাড়াই কাজ করছে। তারা বিভ্রান্তি সৃষ্টি করছে, ভয় ছড়াচ্ছে, আস্থা নষ্ট করছে, উত্তেজনা বাড়াচ্ছে এবং পুলিশ ও তাদের সেবাগ্রহীতা সম্প্রদায়ের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।’

মধ্য আগস্টে শুরু হওয়া এই মোতায়েন কখন শেষ হবে ট্রাম্প প্রশাসন এখনো তার স্পষ্ট কোনো সময়সীমা জানায়নি।

তিনি প্রায় ২ হাজার ৩০০ ন্যাশনাল গার্ড সেনা এবং অতিরিক্ত ১ হাজার ৮৭১ জন ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য পাঠানোর বিষয়টিকে অপরাধ দমন ও জনসাধারণের স্থানগুলোকে আরও সুন্দর করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তুলে ধরেছেন।

গত আগস্টে “অপরাধ জরুরি অবস্থা” ঘোষণা করার সময় ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন ডিসির স্থানীয় পুলিশকেও নিজেদের নিয়ন্ত্রণে নেয়। যদিও এটি একটি ফেডারেল জেলা, তবুও ১৯৭৩ সালের হোম রুল অ্যাক্ট অনুযায়ী শহরটির কিছু স্বশাসনাধিকার রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হতাশা দূর করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে প্রতিপক্ষ পাকিস্তানকে

যুবলীগ নেতার দাঁত ভাঙার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজকে ছেড়ে দিল পুলিশ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা হৃদয় মিয়ার দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজ আহমেদকে

তাদের কপাল ভালো আমার হাতে পড়েনি: মাহবুব কবির মিলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা এবং ব্যবসায়ী নেতার আস্ফালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। সরকারি কাজে

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, যদি এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হয়, যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশে ফ্যাসিবাদ

কাশিয়ানীতে রাতের আঁধারে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা