ওড়িশায় ৪৪৪ জন আটক: বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহ, ২৩ জন ভারতীয় দাবি মহুয়ার

অনলাইন ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের ঝাড়সুগুড়া জেলায় অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযানে ৪৪৪ জনকে আটক করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, এদের মধ্যে অনেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র নেই এবং তারা রাজমিস্ত্রি, দিনমজুর ও ফেরিওয়ালা পেশায় নিয়োজিত ছিলেন।

জেলার পুলিশ সুপার স্মিত পি পারমারের নেতৃত্বে চালানো অভিযানে আটককৃতদের মধ্যে ২৬৫ জনকে হিলটপ কলোনির সুরভী কল্যাণ মণ্ডপে ও বাকিদের ব্ল্যাক ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে স্থাপিত হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

অভিযান পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বিশেষ টাস্কফোর্সের আওতায়, যেখানে প্রতিটি জেলায় একজন করে বিদেশি নিবন্ধন কর্মকর্তাও দায়িত্ব পালন করছেন।

এদিকে এ ঘটনায় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র দাবি করেছেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন তার লোকসভা কেন্দ্রের স্থায়ী বাসিন্দা। বিষয়টি নিয়ে তিনি পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যসচিবদের সঙ্গে কথা বলেছেন এবং কলকাতা হাইকোর্টে রিট দায়েরের কথাও জানিয়েছেন।

মহুয়া মৈত্র বলেন, “ওড়িশায় কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের এভাবে আটকানো ও জিজ্ঞাসাবাদ সংবিধানবিরোধী।”

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে নজরদারির আওতায় রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

নিজস্ব প্রতিবেদক: দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে

বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ