এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচেভ।

লিখাচেভ রুশ গণমাধ্যম রসিয়া ১-কে বলেন, “এই বছরের শুরুর দিকে ইরানি অংশীদাররা আমাদের কাছে প্রস্তাব দেয় যে বড় ইউনিটের পাশাপাশি ছোট ইউনিট, বিশেষ করে ছোট মডুলার রিঅ্যাক্টরের (SMR) বিষয়টি আলোচনায় আনা হোক।”

তিনি আরও যোগ করেন, “এ ধরনের আলোচনা চলছে এবং আমি আশা করছি sooner or later (শিগগিরই বা পরে) এর মধ্যে কোনো এক সময় চুক্তি সম্পন্ন হবে।”

রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যুৎ খাতে পারমাণবিক সহযোগিতা নতুন নয়, তবে ছোট মডুলার রিঅ্যাক্টর নিয়ে এই আলোচনা দুই দেশের জ্বালানি অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

পাক-ভারত পরমাণু যুদ্ধের বাস্তবতা

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বুধবার দক্ষিণ এশিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ভারত নস্যাত করতে চায় বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন,

আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে খনিজ সম্পদ আহরণ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে দেশটিকে যুক্ত করতে আগ্রহী চীন। কাবুল সফরে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনক গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা

৫০ কোটি টাকার মামলাবাণিজ্য ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেফতার আলোচিত জুলাইযোদ্ধা সুরভী

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার