এপ্রিলে নির্বাচন নিয়ে সংশয়, ডিসেম্বরে ঝুঁকি থাকতো না: মান্না

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে মত দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার মতে, আসন্ন নির্বাচন এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে হলে কোনো ধরনের রাজনৈতিক বা প্রাকৃতিক ঝুঁকি থাকতো না।

দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানি না। আমাদের ধারণা ছিল, ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। ডিসেম্বরে হলে সব দিক থেকেই সুবিধাজনক হতো। কোনো রকম রিস্ক থাকতো না।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামও ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল, সেটাও গ্রহণযোগ্য মনে হয়েছিল। এখন নির্বাচন এপ্রিলে—যখন গরম তীব্র থাকে। পরের মাসেই শুরু হয় বৃষ্টি। এ ধরনের আবহাওয়ায় নির্বাচন আয়োজন কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ আছে।”

তবে নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমবে বলেও মনে করেন মান্না। তার ভাষায়, “নির্বাচনের ঘোষণা রাজনৈতিক ক্ষেত্রে অনাস্থা ও অবিশ্বাস অনেকটাই কমিয়ে দেবে। এখন অন্তত বিশ্বাস করা যাবে যে, সত্যিই নির্বাচন হচ্ছে। তবে তারিখ নিয়ে আরও আলোচনা হতে পারে, বিশেষ করে নির্বাচন কমিশনের সঙ্গে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবরার হত্যার রায় শুনতে অপেক্ষায় ছিলেন মা, রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল আজ। সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে আবরার হত্যার

আবাসিক বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কখনও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

নতুন করে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে ‘নির্বাচনের আগে সংস্কারকে’ অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনি প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে “আইন” বিষয়ে

জামায়াতে ইসলামীর কোন পদ পাচ্ছেন এটিএম আজহার

ঠিকানা ডেস্ক: সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে গত মঙ্গলবার বেকসুর খালাস