এনায়েতপুরে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলহেরা মার্কেট সংলগ্ন চত্বরে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিকদের মিলন মেলা উৎসবে পরিণত হয়।

এতে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মো: আইয়ুব আলী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সব পেশাজীবীর সাথে সাথে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকের রক্তে ঘামে এবং রেমিট্যান্স যোদ্ধাদের উপার্যনে এ দেশ উন্নত থেকে উন্নতির শিখরে যাচ্ছে। আর একশ্রেণীর লুটেরা আগামীতে দেশ লুটেপুটে খাবার জন্য স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে ভোটের মধ্য দিয়ে ধূলিসাৎ করে দিয়ে ইসলামি সমাজ নির্মাণে করতে সৎ ও যোগ্য মানুষকে ভোট দিতে হবে।

এসময় শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও মিজানুর রহমান, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রশিদ শামীম প্রমুখ।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাটিকা ও কৌতুক পরিবেশন করেন শিল্পীরা। এই অনুষ্ঠানে রিক্সা -ভ্যান ও তাঁত শ্রমিক সহ নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে- উল্লেখ করে

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শুক্রবার গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানে হামলা

জুলাই যোদ্ধা শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

নিজস্ব প্রতিবেদক: জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতির জন্য সারা দেশে নতুন করে দুই হাজারের বেশি আবেদন পড়েছে। বিতর্ক এড়াতে এসব আবেদনের ব্যাপারে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশীর রাজনৈতিক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঠালিয়ায় একটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। শনিবার (১ নভেম্বর) উপজেলার

দিল্লিতে এস আলাম-হাসিনা বৈঠক, আ’লীগকে ফেরাতে নীলনকশা, আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী

পুলিশের ৫৯ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে