একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।

জানা যায়, গত ৩ জানয়ারি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক খোন্দকার কামাল হাসান। সে হিসেবে যোগদানের ১৬ দিনের মাথায় তাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হলো। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ থাকাকালে গত বছর ২৪ অক্টোবর অধ্যাপক খোন্দকার কামাল হাসান আরো একবার ওএসডি হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে থাকার অভিযোগ রয়েছে।

একই দিন যোগদান করেছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম। তাকেও ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। আর ২০২৩ সালের ৬ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

ডেস্ক রিপোর্ট: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা।, সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার

পুলিশের সামনে ছয় বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। এরপর এক বছরেরও বেশি সময় পার হয়েছে।

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তারা নির্বাচন প্রতিরোধ

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা,