ঋণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত

অনলাইন ডেস্ক: জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অধিযাচনের ভিত্তিতে ডিবি পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার-পরবর্তী তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আবুল বারাকাতসহ তার সহযোগীরা অনৈতিক উপায়ে বিপুল অঙ্কের ঋণ আত্মসাৎ করেন।

তবে ২০২২ সালে এ ঘটনায় দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলাটি আবারও সক্রিয় হয়।

অধ্যাপক ড. আবুল বারাকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা হিসেবেও যুক্ত ছিলেন। কুষ্টিয়া শহরে জন্ম নেওয়া এই অর্থনীতিবিদের বাবা আবুল কাশেম ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক।

এ ঘটনায় ব্যাংকিং ও অর্থনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিলিস্তিনি বন্দিদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা

ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকায় ইসরাইলের টানা ১৯ মাসের সামরিক আগ্রাসন ভয়াবহ মাত্রা ধারণ করেছে। এই আগ্রাসনের এক নিষ্ঠুর রূপ তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।, বুধবার দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

সিরাজগঞ্জে শর্ট সার্কিটে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাত লাখ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার

রাজশাহীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ডাবতলা থেকে টিসি হাট এলাকার মাঝামাঝি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা